Dhaka ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতের নাম নেফাউল হক (৩৪)। তিনি সদর থানার পশ্চিম কুপতলা গ্রামের মৃত ছানাউল হকের ছেলে।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর রাতে সদর থানা এলাকায় অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ৩ নম্বর কুপতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় নেফাউল হকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষের ভেতর অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাকে আটক করা হয় বলে পুলিশের দাবি।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৭৩/২৬, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

পুলিশ আরও জানায়, অভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

আপডেটের সময়: ০৮:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতের নাম নেফাউল হক (৩৪)। তিনি সদর থানার পশ্চিম কুপতলা গ্রামের মৃত ছানাউল হকের ছেলে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে কনসার্টে "শেখ হাসিনা" স্লোগান. আয়োজক পিয়াল গ্রেফতার

পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর রাতে সদর থানা এলাকায় অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ৩ নম্বর কুপতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় নেফাউল হকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষের ভেতর অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাকে আটক করা হয় বলে পুলিশের দাবি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৭৩/২৬, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,এবং জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।