Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেড়ায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬

পাবনা জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া হাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি কর্মসূচির অংশ হিসেবে বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬”, কর্মসূচির উদ্বোধন করেন।

হাম-রুবেলা মোকাবিলায় অদ্য রোববার (৫ এপ্রিল) সকাল ০৯:০০ টা থেকে ১৮টি জেলার মধ্য উচ্চ ঝুঁকিপূর্ণ পাবনার বেড়া উপজেলা সহ ৩০টি উপজেলা ও পৌরসভায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে আজ সকাল ৯:৩০ টায় জাতশাকিনী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সবুর খানের বাড়িতে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা ইয়াসমিন নীলার সভাপতিত্বে উক্ত টিকাদান ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতশাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মানিক), বেড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মনির এবং বেড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক মোঃ মারুফ হোসেন চৌধুরী।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ক্যাম্পেইনে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, সুধীজন ও অভিভাবকদের উদ্দেশ্যে রুনাল্ট চাকমা বলেন, গুজব বা ভ্রান্ত তথ্য এড়িয়ে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাম প্রতিরোধযোগ্য একটি রোগ, আর এর সবচেয়ে কার্যকর সুরক্ষা হলো টিকা। তাই আজ থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেড়ায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬

আপডেটের সময়: ০২:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

পাবনা জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া হাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি কর্মসূচির অংশ হিসেবে বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬”, কর্মসূচির উদ্বোধন করেন।

হাম-রুবেলা মোকাবিলায় অদ্য রোববার (৫ এপ্রিল) সকাল ০৯:০০ টা থেকে ১৮টি জেলার মধ্য উচ্চ ঝুঁকিপূর্ণ পাবনার বেড়া উপজেলা সহ ৩০টি উপজেলা ও পৌরসভায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে আজ সকাল ৯:৩০ টায় জাতশাকিনী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সবুর খানের বাড়িতে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা ইয়াসমিন নীলার সভাপতিত্বে উক্ত টিকাদান ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতশাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মানিক), বেড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মনির এবং বেড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক মোঃ মারুফ হোসেন চৌধুরী।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা