Dhaka ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোবাইল কোর্টের অভিযান: ফার্মেসি ও ফাস্ট ফুডে জরিমানা।

দিনাজপুরের কাহারোল উপজেলার মূল বাজারে একাধিক ঔষধের ফার্মেসি, ফাস্ট ফুডের দোকান ও ভিশন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

০৮ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশতিয়াক আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মো. মোস্তাফিজুর রহমান। অভিযান চলাকালে তারা নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়ে সতর্ক করেন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহতা তুলে ধরে এ বিষয়ে কঠোর অবস্থান জানান।

আরও পড়ুনঃ  ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মেসার্স হিমু মেডিকেল স্টোরকে ৩,০০০ টাকা এবং নকীব ফার্মেসীকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন ফাস্ট ফুডের দোকান পরিদর্শন করে অননুমোদিত ফুড সাপ্লিমেন্ট, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং মূল্যতালিকা না থাকায় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

এছাড়া ভিশন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে প্রতিষ্ঠানটিকে দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়। সতর্ক করা হয়, নির্ধারিত নিয়ম মানা না হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অভিযানকালে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. সামিউল ইসলাম এবং স্থানীয় থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সেবা বিভাগ
কাহারোল, দিনাজপুর

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

মোবাইল কোর্টের অভিযান: ফার্মেসি ও ফাস্ট ফুডে জরিমানা।

আপডেটের সময়: ০৬:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলার মূল বাজারে একাধিক ঔষধের ফার্মেসি, ফাস্ট ফুডের দোকান ও ভিশন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

০৮ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশতিয়াক আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মো. মোস্তাফিজুর রহমান। অভিযান চলাকালে তারা নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়ে সতর্ক করেন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহতা তুলে ধরে এ বিষয়ে কঠোর অবস্থান জানান।

আরও পড়ুনঃ  সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মেসার্স হিমু মেডিকেল স্টোরকে ৩,০০০ টাকা এবং নকীব ফার্মেসীকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন ফাস্ট ফুডের দোকান পরিদর্শন করে অননুমোদিত ফুড সাপ্লিমেন্ট, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং মূল্যতালিকা না থাকায় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

এছাড়া ভিশন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে প্রতিষ্ঠানটিকে দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়। সতর্ক করা হয়, নির্ধারিত নিয়ম মানা না হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক