Dhaka ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে সজিনা চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।

বীরগঞ্জে সজিনা চারা রোপণ কর্মসূচির উদ্বোধন,

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও পুষ্টিসমৃদ্ধ বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করতে সজিনা ডাল চারা কাটিং রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রতিটি পরিবারকে নিজ নিজ আঙিনা ও রাস্তার পাশে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, তবেই আমরা একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে পারবো।

আরও পড়ুনঃ  ভূমি অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষ, মানবিক ও পরিবেশবান্ধব প্রশাসক হিসেবে ইউএনও সুমা খাতুনের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর আন্তরিকতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।

আরও পড়ুনঃ  সন্ত্রাসী হামলা যুবদল নেতা সবুজ আহমদ গুরুতর আহত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রকিবুল হাসান প্রামাণিক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পুষ্টিগুণে ভরপুর সজিনা গাছ মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণ জনগণের মাঝে এই উপকারী বৃক্ষের চাষাবাদ বাড়াতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সবুজায়নের এই মহৎ উদ্যোগ বীরগঞ্জ উপজেলাকে পরিবেশবান্ধব ও পুষ্টিসমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

জনপ্রিয় পোস্ট

বীরগঞ্জে সজিনা চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।

আপডেটের সময়: ০৬:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে সজিনা চারা রোপণ কর্মসূচির উদ্বোধন,

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও পুষ্টিসমৃদ্ধ বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করতে সজিনা ডাল চারা কাটিং রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রতিটি পরিবারকে নিজ নিজ আঙিনা ও রাস্তার পাশে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, তবেই আমরা একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে পারবো।

আরও পড়ুনঃ  তালায় মানবিক সংকট শিকলে আবদ্ধ ২৪ বছরের তরুণী

দক্ষ, মানবিক ও পরিবেশবান্ধব প্রশাসক হিসেবে ইউএনও সুমা খাতুনের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর আন্তরিকতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।

আরও পড়ুনঃ  পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা গুলিবিদ্ধসহ আহত ৫

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রকিবুল হাসান প্রামাণিক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ছেলেধরা গুজব: আটক নারী আসলে সন্তানের খোঁজে আসা মা