Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে ট্রলির নিচে চাপা পড়ে শি’শুর মৃ’ত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে ট্রলির ধাক্কায় রেহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা গ্রামের মাদরাসা পাড়ার এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহান ওই গ্রামের সাগর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা গ্রামের সাইফুল ইসলাম তার বাড়ির পাশ থেকে ট্রলিতে বালুভর্তি করে বাড়ির ভেতরে নিচ্ছিলেন। এ সময় চালকের অগোচরে শিশু রেহান ট্রলির পেছনে উঠে পড়ে। পরে ট্রলিটি ব্যাক করার সময় রেহান নিচে পড়ে গিয়ে চাপা পড়ে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  কুশুলিয়া পুলিনবাবুর হাটখোলায় নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত।

প্রতিবেশী লেহাজ উদ্দিন বলেন, রেহানসহ কয়েকজন শিশু একসাথে খেলছিল। ট্রলি চালকের অজান্তে রেহান ট্রলির পেছনে ঝুলে পড়ে। পরে ট্রলিটি পেছনে নেওয়ার সময় সে নিচে পড়ে যায় এবং দুর্ঘটনাটি ঘটে।

রেহানের নানী শরিফা খাতুন জানান, বাড়ির পাশেই খেলছিল রেহান। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখেন, ট্রলির চালক সাইফুল ইসলাম রেহানের রক্তাক্ত দেহ কোলে করে রেখেছেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি আরও জানান, রেহান তার মেয়ে-জামাইয়ের একমাত্র সন্তান ছিল। শিশু রেহানের মৃত্যুতে পরিবারটি শোকাহত হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই স্টেশনকে জরিমানা

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় পোস্ট

গাংনীতে ট্রলির নিচে চাপা পড়ে শি’শুর মৃ’ত্যু

আপডেটের সময়: ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গাংনীতে ট্রলির নিচে চাপা পড়ে শি’শুর মৃ’ত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে ট্রলির ধাক্কায় রেহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা গ্রামের মাদরাসা পাড়ার এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহান ওই গ্রামের সাগর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা গ্রামের সাইফুল ইসলাম তার বাড়ির পাশ থেকে ট্রলিতে বালুভর্তি করে বাড়ির ভেতরে নিচ্ছিলেন। এ সময় চালকের অগোচরে শিশু রেহান ট্রলির পেছনে উঠে পড়ে। পরে ট্রলিটি ব্যাক করার সময় রেহান নিচে পড়ে গিয়ে চাপা পড়ে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সন্ত্রাসী হামলা যুবদল নেতা সবুজ আহমদ গুরুতর আহত।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই স্টেশনকে জরিমানা

প্রতিবেশী লেহাজ উদ্দিন বলেন, রেহানসহ কয়েকজন শিশু একসাথে খেলছিল। ট্রলি চালকের অজান্তে রেহান ট্রলির পেছনে ঝুলে পড়ে। পরে ট্রলিটি পেছনে নেওয়ার সময় সে নিচে পড়ে যায় এবং দুর্ঘটনাটি ঘটে।

রেহানের নানী শরিফা খাতুন জানান, বাড়ির পাশেই খেলছিল রেহান। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখেন, ট্রলির চালক সাইফুল ইসলাম রেহানের রক্তাক্ত দেহ কোলে করে রেখেছেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি আরও জানান, রেহান তার মেয়ে-জামাইয়ের একমাত্র সন্তান ছিল। শিশু রেহানের মৃত্যুতে পরিবারটি শোকাহত হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ভূমি অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত