Dhaka ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ধানক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বড়আঁচড়া গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস আলী পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

আরও পড়ুনঃ  ট্রাকচাপায় কারিতাস কর্মকর্তার মৃত্যু

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত
জনপ্রিয় পোস্ট

বেনাপোলে ধানক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বেনাপোলে ধানক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বড়আঁচড়া গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস আলী পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।

আরও পড়ুনঃ  নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

আরও পড়ুনঃ  পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা গুলিবিদ্ধসহ আহত ৫