Dhaka ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছায় মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে নিকাহ রেজিস্টার কাজী কারাগারে কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালন শ্রমিক ঐক্যের আহ্বান লালমনিরহাটে মরিচ ক্ষেতে ট্রাক উল্টে পড়ে কৃষকের মৃত্যু শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা ঘটনায় স্ত্রী ও সম্মধি গ্রেফতার বয়স বাধা নয় ইচ্ছাশক্তিই মূল: রাজারহাটে ক্ষুদে উদ্যোক্তা অরজিত পীর হত্যায় রাজশাহী থেকে রাজীব গ্রেফতার কালিগঞ্জে সাংবাদিকের বাড়িতে জলাবদ্ধতা পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ রৌমারীতে পেট্রোল বিক্রিয়ে নানা অনিয়মের অভিযোগ, সাংবাদিককে হুমকি প্রতিবন্ধী জলিলকে হুইলচেয়ার দিল ‘জেগে উঠো ফাউন্ডেশন’

লালমনিরহাটে মরিচ ক্ষেতে ট্রাক উল্টে পড়ে কৃষকের মৃত্যু

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মরিচ ক্ষেতে উল্টে পড়ে মনছের আলী (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ গ্রেপ্তার

নিহত মনছের আলী ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মনছের আলী নিজের বাড়ির পাশের মরিচ ক্ষেত দেখতে যান। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  জাতীয়তাবাদী সমবায় দলের প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও সহকারীকে আটক করে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আটককৃত চালক ও হেলপারকেও ছেড়ে দেওয়া হয়েছে।

ঝিকরগাছায় মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে মরিচ ক্ষেতে ট্রাক উল্টে পড়ে কৃষকের মৃত্যু

আপডেটের সময়: ০৬:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

লালমনিরহাটে মরিচ ক্ষেতে ট্রাক উল্টে পড়ে কৃষকের মৃত্যু

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মরিচ ক্ষেতে উল্টে পড়ে মনছের আলী (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিহত মনছের আলী ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মনছের আলী নিজের বাড়ির পাশের মরিচ ক্ষেত দেখতে যান। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত