Dhaka ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবে দোয়া মাহফিল, কমিটির পদ পুনর্বিন্যাস ঝিকরগাছায় মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে নিকাহ রেজিস্টার কাজী কারাগারে কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালন শ্রমিক ঐক্যের আহ্বান লালমনিরহাটে মরিচ ক্ষেতে ট্রাক উল্টে পড়ে কৃষকের মৃত্যু শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা ঘটনায় স্ত্রী ও সম্মধি গ্রেফতার বয়স বাধা নয় ইচ্ছাশক্তিই মূল: রাজারহাটে ক্ষুদে উদ্যোক্তা অরজিত পীর হত্যায় রাজশাহী থেকে রাজীব গ্রেফতার কালিগঞ্জে সাংবাদিকের বাড়িতে জলাবদ্ধতা পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ রৌমারীতে পেট্রোল বিক্রিয়ে নানা অনিয়মের অভিযোগ, সাংবাদিককে হুমকি

জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে নিকাহ রেজিস্টার কাজী কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে দায়ের হওয়া একটি জিআর মামলায় নিকাহ রেজিস্টার কাজী মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়াকে (৬০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত সাদুল্লাপুর) পাপড়ি বড়ুয়া এ আদেশ দেন। আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কারাগারে যাওয়া আসামি মাওলানা মোঃআব্দুল হামিদ সাদুল্লাপুর উপজেলার ৩ নং দামোদরপুর ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী।
পাশাপাশি তিনি পার্শ্ববর্তী নলডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত কাজীর দায়িত্বও পালন করছিলেন। পশ্চিম দামোদরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দামোদরপুর ইউনিয়নের সভাপতি এবং উপজেলা জামায়াতের সাবেক আমির বলে জানা গেছে। এছাড়া তিনি পশ্চিম দামোদরপুর দাখিল মাদ্রাসার সুপার।

আদালত সূত্রে জানা যায় সাদুল্লাপুর থানায় দায়ের হওয়া জিআর মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলায় জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  ১,৫৬৬ বোতল ফেন্সিডিলসহ ইয়াকুব ও নাজিম গ্রেফতার

সংশ্লিষ্ট আদালতের পেশকার ও কোর্ট জিআরও মামলার আরজির বরাত দিয়ে জানান সম্প্রতি নলডাঙ্গা এলাকায় এক তরুণকে আটক রেখে জোরপূর্বক একটি বিয়ে সম্পন্ন করা হয়।
মেয়ের পরিবার ওই তরুণকে জোরপূর্বক বিয়ে দেয় এবং উক্ত বিয়ে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেন কাজী আব্দুল হামিদ।
এ ঘটনার পর ছেলের পরিবার সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মেয়ের বাবা-মা ও পরিবারের সদস্যদের পাশাপাশি কাজীকেও আসামি করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবে দোয়া মাহফিল, কমিটির পদ পুনর্বিন্যাস

এ বিষয়ে আদালতের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষানবীশ আইনজীবী রওশন আলম জানান অভিযুক্ত কাজী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে তিনি আরও বলেন জোরপূর্বক বিয়ের ঘটনায় মূল দায় সংশ্লিষ্ট পক্ষের হলেও বিয়ে রেজিস্ট্রি করার কারণে কাজীকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে তিনি জামিন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবে দোয়া মাহফিল, কমিটির পদ পুনর্বিন্যাস

জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে নিকাহ রেজিস্টার কাজী কারাগারে

আপডেটের সময়: ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে নিকাহ রেজিস্টার কাজী কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে দায়ের হওয়া একটি জিআর মামলায় নিকাহ রেজিস্টার কাজী মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়াকে (৬০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত সাদুল্লাপুর) পাপড়ি বড়ুয়া এ আদেশ দেন। আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়।

আরও পড়ুনঃ  একটু বৃষ্টিতেই সড়ক জলমগ্ন চরম দুর্ভোগে এলাকাবাসী

কারাগারে যাওয়া আসামি মাওলানা মোঃআব্দুল হামিদ সাদুল্লাপুর উপজেলার ৩ নং দামোদরপুর ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী।
পাশাপাশি তিনি পার্শ্ববর্তী নলডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত কাজীর দায়িত্বও পালন করছিলেন। পশ্চিম দামোদরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দামোদরপুর ইউনিয়নের সভাপতি এবং উপজেলা জামায়াতের সাবেক আমির বলে জানা গেছে। এছাড়া তিনি পশ্চিম দামোদরপুর দাখিল মাদ্রাসার সুপার।

আদালত সূত্রে জানা যায় সাদুল্লাপুর থানায় দায়ের হওয়া জিআর মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলায় জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  অপরিপক্ব আম ধ্বংস ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি

সংশ্লিষ্ট আদালতের পেশকার ও কোর্ট জিআরও মামলার আরজির বরাত দিয়ে জানান সম্প্রতি নলডাঙ্গা এলাকায় এক তরুণকে আটক রেখে জোরপূর্বক একটি বিয়ে সম্পন্ন করা হয়।
মেয়ের পরিবার ওই তরুণকে জোরপূর্বক বিয়ে দেয় এবং উক্ত বিয়ে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেন কাজী আব্দুল হামিদ।
এ ঘটনার পর ছেলের পরিবার সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মেয়ের বাবা-মা ও পরিবারের সদস্যদের পাশাপাশি কাজীকেও আসামি করা হয়।

আরও পড়ুনঃ  সদ্য গঠিত হলো ‘সম্পাদক-প্রকাশক পরিষদ বাংলাদেশ’