Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

ঝিকরগাছায় মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক ‘মে দিবস’। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর দিনটি পালিত হয়। দিনটি শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রেরণা জোগায়।

এ উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা শাখার আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা মোড় থেকে শুরু হয়ে ঝিকরগাছা বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, এখনও অনেক শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কিছু অসাধু ব্যক্তি শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিক দিতে গড়িমসি করে। তিনি আরও বলেন, “অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে আমি আপনাদের পাশে আছি।

সভায় সভাপতির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আলমগীর কবির বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যেকোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম ও উপদেষ্টা অধ্যাপক হারুনার রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা দীন ইসলাম, সাবেক সেক্রেটারি আবিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আলমগীর হোসেন সবুজ, আসমতুল্লাহ, ইমামুল ইসলাম, পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান, ভ্যান ও রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি মো. আমিনুল রহমান, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হুসাইন, গদখালী ইউনিয়নের সভাপতি হাফেজ আনোয়ার ইসলাম, ঝিকরগাছা ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়নের সভাপতি এনামুল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

এসময় শ্রমিক নেতারা ৩০ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ন্যায়ভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, সর্বজনীন ন্যূনতম মজুরি ঘোষণা, সরকারি-বেসরকারি মজুরি বৈষম্য কমানো, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু,

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, হকারদের পুনর্বাসন, শ্রমিকদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি।

নেতারা বলেন, শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ঝিকরগাছায় মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

ঝিকরগাছায় মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক ‘মে দিবস’। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর দিনটি পালিত হয়। দিনটি শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রেরণা জোগায়।

এ উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা শাখার আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা মোড় থেকে শুরু হয়ে ঝিকরগাছা বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, এখনও অনেক শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কিছু অসাধু ব্যক্তি শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিক দিতে গড়িমসি করে। তিনি আরও বলেন, “অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে আমি আপনাদের পাশে আছি।

সভায় সভাপতির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আলমগীর কবির বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যেকোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম ও উপদেষ্টা অধ্যাপক হারুনার রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা দীন ইসলাম, সাবেক সেক্রেটারি আবিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আলমগীর হোসেন সবুজ, আসমতুল্লাহ, ইমামুল ইসলাম, পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান, ভ্যান ও রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি মো. আমিনুল রহমান, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হুসাইন, গদখালী ইউনিয়নের সভাপতি হাফেজ আনোয়ার ইসলাম, ঝিকরগাছা ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়নের সভাপতি এনামুল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন