Dhaka ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহে মা*দ*ক  ছি*ন*তা*ই ও কিশোর গ্যাং দ*মনে বিশেষ অ*ভি*যান গাজীর দরগাহ ফিলিং স্টেশনে আগুন গুরুতর দগ্ধ ইসমাইল বাংলাদেশ দলকে বিদায় জানিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা! যান্ত্রিকতার কবলে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের পাথরের জাঁতা রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত নতুন কুঁড়ি আসরের উদ্বোধনী ম্যাচে মান্দার দাপুটে জয় ২০ লাখ টাকার মুক্তিপণে অপহৃত চিকিৎসক উদ্ধার যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ রাজারহাটে কৃষিতে নতুন প্রযুক্তি টেকসই নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত। পার্বতীপুরে ডিবি পুলিশের অভিযান: চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

গাজীর দরগাহ ফিলিং স্টেশনে আগুন গুরুতর দগ্ধ ইসমাইল

যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকায় অবস্থিত মেসার্স দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়েছেন ইসমাইল (পিতা: আমিনুর রহমান)। তিনি যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবে দোয়া মাহফিল, কমিটির পদ পুনর্বিন্যাস

জানা গেছে, গতকাল ৪ মে ২০২৬ বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডিপো থেকে আসা একটি তেলবাহী গাড়ি থেকে তেল নামানোর সময় অসতর্কতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত ইসমাইল দগ্ধ হন।

ফিলিং স্টেশনের ম্যানেজার মোজাহার জানান, আগুন লাগার পরপরই স্টেশনের অন্যান্য কর্মচারীরা দ্রুত ইসমাইলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুনঃ  রাস্তার জলাবদ্ধতা নিরসনে সচেতন মহলের প্রশংসনীয় উদ্যোগ

বর্তমানে ইসমাইল ঢাকার বিশেষায়িত বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তার শ্বাসনালী এখনো ক্ষতিগ্রস্ত হয়নি, যা কিছুটা আশাব্যঞ্জক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ  রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইসমাইলের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও স্বজনরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

জনপ্রিয় পোস্ট

সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

গাজীর দরগাহ ফিলিং স্টেশনে আগুন গুরুতর দগ্ধ ইসমাইল

আপডেটের সময়: ০৬:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

গাজীর দরগাহ ফিলিং স্টেশনে আগুন গুরুতর দগ্ধ ইসমাইল

যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকায় অবস্থিত মেসার্স দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়েছেন ইসমাইল (পিতা: আমিনুর রহমান)। তিনি যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জানা গেছে, গতকাল ৪ মে ২০২৬ বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডিপো থেকে আসা একটি তেলবাহী গাড়ি থেকে তেল নামানোর সময় অসতর্কতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত ইসমাইল দগ্ধ হন।

ফিলিং স্টেশনের ম্যানেজার মোজাহার জানান, আগুন লাগার পরপরই স্টেশনের অন্যান্য কর্মচারীরা দ্রুত ইসমাইলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুনঃ  সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

বর্তমানে ইসমাইল ঢাকার বিশেষায়িত বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তার শ্বাসনালী এখনো ক্ষতিগ্রস্ত হয়নি, যা কিছুটা আশাব্যঞ্জক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ  শ্যামনগরে চিকিৎসক নিখোঁজ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি