Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় সুগার মিলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেলে কুষ্টিয়া সদর থানার জগতি এলাকায় অবস্থিত সুগার মিলের একটি পরিত্যক্ত কোয়ার্টারের পুরোনো ভবনের পেছন থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি সুগার মিলের প্রহরীকে জানান। প্রহরী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

এখনও পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর জানান, অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি সেখানেই পড়ে ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  নিরাপদ দুগ্ধ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত:
জনপ্রিয় পোস্ট

যশোরে স্বর্ণের বারসহ ৩জন আটক,প্রাইভেটকার জব্দ

কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় সুগার মিলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেলে কুষ্টিয়া সদর থানার জগতি এলাকায় অবস্থিত সুগার মিলের একটি পরিত্যক্ত কোয়ার্টারের পুরোনো ভবনের পেছন থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

আরও পড়ুনঃ  উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি সুগার মিলের প্রহরীকে জানান। প্রহরী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ