Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে ছুরিকাঘাত স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর মাথার চুল কেটে অমানবিক নির্যাতন ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ মে) সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  অপরাধ দমনে কঠোর অবস্থান, তাই টার্গেটে এসআই আনোয়ার হোসেন: অপপ্রচারে সরানোর চেষ্টা

ভুক্তভোগী মিম আক্তারের পরিবার জানায়, ২০১৯ সালে রামধনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে দীন ইসলাম দেলুর সঙ্গে মিমের বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দীন ইসলাম নরসিংদীতে একটি সেলুনে কাজ করেন। সম্প্রতি ব্যবসার কথা বলে তিনি মিমের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  জাতীয় প্রেসক্লাবে জিসপ’র আলোচনা সভা অনুষ্ঠিত

অভিযোগে জানা যায়, মঙ্গলবার সকালে আবারও টাকার দাবিতে মিমকে মারধর করেন দীন ইসলাম ও তার স্বজনরা। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি কাঁচি দিয়ে মিমের মাথার চুল কেটে দেন। পরে তাকে ছুরিকাঘাত করলে তার হাত ও মুখে গুরুতর আঘাত লাগে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয়

এ ঘটনায় মিমের মা পুতুল বেগম বাদী হয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মিমের বাবা জহিরুল ইসলাম এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় পোস্ট

যশোরে স্বর্ণের বারসহ ৩জন আটক,প্রাইভেটকার জব্দ

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে ছুরিকাঘাত স্বামী পলাতক

আপডেটের সময়: ০৭:৩৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে ছুরিকাঘাত স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর মাথার চুল কেটে অমানবিক নির্যাতন ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ মে) সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয়

ভুক্তভোগী মিম আক্তারের পরিবার জানায়, ২০১৯ সালে রামধনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে দীন ইসলাম দেলুর সঙ্গে মিমের বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দীন ইসলাম নরসিংদীতে একটি সেলুনে কাজ করেন। সম্প্রতি ব্যবসার কথা বলে তিনি মিমের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  শ্যামনগরে চিকিৎসক নিখোঁজ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অভিযোগে জানা যায়, মঙ্গলবার সকালে আবারও টাকার দাবিতে মিমকে মারধর করেন দীন ইসলাম ও তার স্বজনরা। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি কাঁচি দিয়ে মিমের মাথার চুল কেটে দেন। পরে তাকে ছুরিকাঘাত করলে তার হাত ও মুখে গুরুতর আঘাত লাগে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ