Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে বিশ্বনবী ও হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে অবমাননাকর পোস্ট: রাজারহাটে এনসিপি নেতা গ্রেফতার

‎​কুড়িগ্রামের রাজারহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর পোস্ট করার অভিযোগে মোঃ মাইদুল ইসলাম মানিক (৪৫) নামের এক ইউনিয়ন এনসিপি সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎​গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনার পর রাজারহাট থানা পুলিশ ও ডিএসবির (জেলা বিশেষ শাখা) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  অভিযানে মাদকসহ সাড়ে ১৩ লাখ টাকার চোরাচালান পন্য জব্দ

‎​গ্রেফতারকৃত মাইদুল ইসলাম মানিক রাজারহাট উপজেলার ওমর মজিদ ইউনিয়নের ‘তালুক সুবল’ গ্রামের মৃত কাদের সরকারের ছেলে। তিনি ওমর মজিদ ইউনিয়ন ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় অভিযুক্ত মাইদুল ইসলাম মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Maidul Sarkar’থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)-এর বিবাহ ও বুখারী শরীফের হাদিসকে চরম বিকৃত করে একটি অত্যন্ত আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুনঃ  শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে ফেডারেশন নেতাদের তৎপরতা

‎​বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে রাজারহাট থানা পুলিশ এবং ডিএসবি সদস্যরা দ্রুত মাঠে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীকে আইনের আওতায় আনতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মাইদুল ইসলাম মানিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে পোস্ট করার কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে জব্দ করে পুলিশ।

‎​”ধর্মীয় অনুভূতিতে আঘাত ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে অভিযুক্তকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে পোস্টকৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পাবনার বেড়ায় গৃহবধূর আত্মহত্যা, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন:

‎মামুনুর রশিদ, অফিসার ইনচার্জ (ওসি), রাজারহাট থানা
‎​রাজারহাট থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সুনির্দিষ্ট অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

একই সাথে যেকোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

জনপ্রিয় পোস্ট

ফেসবুকে বিশ্বনবী ও হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে অবমাননাকর পোস্ট: রাজারহাটে এনসিপি নেতা গ্রেফতার

আপডেটের সময়: ০৯:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ফেসবুকে বিশ্বনবী ও হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে অবমাননাকর পোস্ট: রাজারহাটে এনসিপি নেতা গ্রেফতার

‎​কুড়িগ্রামের রাজারহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর পোস্ট করার অভিযোগে মোঃ মাইদুল ইসলাম মানিক (৪৫) নামের এক ইউনিয়ন এনসিপি সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎​গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনার পর রাজারহাট থানা পুলিশ ও ডিএসবির (জেলা বিশেষ শাখা) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

‎​গ্রেফতারকৃত মাইদুল ইসলাম মানিক রাজারহাট উপজেলার ওমর মজিদ ইউনিয়নের ‘তালুক সুবল’ গ্রামের মৃত কাদের সরকারের ছেলে। তিনি ওমর মজিদ ইউনিয়ন ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় অভিযুক্ত মাইদুল ইসলাম মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Maidul Sarkar’থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)-এর বিবাহ ও বুখারী শরীফের হাদিসকে চরম বিকৃত করে একটি অত্যন্ত আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুনঃ  রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন