Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হলেন থমাস ডুলি!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হচ্ছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২ বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক থমাস ডুলিকে। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বাফুফে জানায়, নতুন কোচ হিসেবে থমাস ডুলিকে নিয়োগ দিতে পেরে তারা অত্যন্ত আশাবাদী ও রোমাঞ্চিত। বাফুফে বিশ্বাস করে, বাংলাদেশের তরুণ ফুটবলারদের ভেতরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও বেশি প্রতিযোগিতামূলক ও সফল হিসেবে গড়ে তুলতে পারবেন ডুলি। আর এই লক্ষ্য নিয়েই বাংলাদেশে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ের পর থেকেই নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ২ বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর বাফুফের কাছে প্রায় আড়াইশর বেশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে। সেখান থেকে একটি বিশেষ বাছাই কমিটি ২২ জনের একটি তালিকা তৈরি করে জাতীয় দল কমিটির কাছে পাঠায়। পরবর্তীতে সংক্ষিপ্ত তালিকাটি ১১ জনে নামিয়ে আনা হয় এবং ফেডারেশনের কর্তারা ওই ১১ জনের সাক্ষাৎকার নেন।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

শোনা যাচ্ছিল, ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে বাফুফের আগ্রহ সবচেয়ে বেশি ছিল। কিন্তু এজেন্ট ফি সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। এরপর আলোচনা রেসে থাকা স্টোকসকে পেছনে ফেলে বাফুফের আস্থা অর্জন করেন সাবেক মার্কিন ফুটবলার থমাস ডুলি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

কোচ হিসেবে ডুলির রেকর্ড বেশ সমৃদ্ধ। তার অধীনেই ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল এবং নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিং অর্জন করেছিল।

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন, যেখানে তার অধীনে খেলা ৪টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল গায়ানা।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হলেন থমাস ডুলি!

আপডেটের সময়: ০৯:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হলেন থমাস ডুলি!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হচ্ছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২ বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক থমাস ডুলিকে। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বাফুফে জানায়, নতুন কোচ হিসেবে থমাস ডুলিকে নিয়োগ দিতে পেরে তারা অত্যন্ত আশাবাদী ও রোমাঞ্চিত। বাফুফে বিশ্বাস করে, বাংলাদেশের তরুণ ফুটবলারদের ভেতরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও বেশি প্রতিযোগিতামূলক ও সফল হিসেবে গড়ে তুলতে পারবেন ডুলি। আর এই লক্ষ্য নিয়েই বাংলাদেশে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ের পর থেকেই নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ২ বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর বাফুফের কাছে প্রায় আড়াইশর বেশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে। সেখান থেকে একটি বিশেষ বাছাই কমিটি ২২ জনের একটি তালিকা তৈরি করে জাতীয় দল কমিটির কাছে পাঠায়। পরবর্তীতে সংক্ষিপ্ত তালিকাটি ১১ জনে নামিয়ে আনা হয় এবং ফেডারেশনের কর্তারা ওই ১১ জনের সাক্ষাৎকার নেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

শোনা যাচ্ছিল, ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে বাফুফের আগ্রহ সবচেয়ে বেশি ছিল। কিন্তু এজেন্ট ফি সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। এরপর আলোচনা রেসে থাকা স্টোকসকে পেছনে ফেলে বাফুফের আস্থা অর্জন করেন সাবেক মার্কিন ফুটবলার থমাস ডুলি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত