Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টা, আটক ২

কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টা, আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারানপুর এলাকায় এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

এ সময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটক দুই যুবককে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের গৌরপদ মণ্ডলের ছেলে চিরজিত এবং খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।

ঘটনায় ভুক্তভোগী তরুণী রুপা (বর্তমানে কয়রা উপজেলার প্রভাস মণ্ডলের কন্যা) অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি নারানপুর এলাকায় আসে। পরে তারা এক তরুণীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত এগিয়ে গিয়ে গাড়িটির গতিরোধ করেন। পরে দুই যুবককে আটক করা হলেও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের আচরণ শুরু থেকেই সন্দেহজনক ছিল। স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে তরুণীকে অপহরণের চেষ্টার বিষয়টি প্রকাশ পেলে উত্তেজিত জনতা তাদের আটক করে রাখে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা প্রাইভেটকারটি জব্দ করা হয়। জব্দকৃত গাড়িটি বর্তমানে থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  কাহারোলে ১৭৫ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধচক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা জানান, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

আরও পড়ুনঃ  বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

এ বিষয়ে কালিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টা, আটক ২

আপডেটের সময়: ১২:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টা, আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারানপুর এলাকায় এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

এ সময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটক দুই যুবককে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের গৌরপদ মণ্ডলের ছেলে চিরজিত এবং খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।

ঘটনায় ভুক্তভোগী তরুণী রুপা (বর্তমানে কয়রা উপজেলার প্রভাস মণ্ডলের কন্যা) অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি নারানপুর এলাকায় আসে। পরে তারা এক তরুণীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত এগিয়ে গিয়ে গাড়িটির গতিরোধ করেন। পরে দুই যুবককে আটক করা হলেও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের আচরণ শুরু থেকেই সন্দেহজনক ছিল। স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে তরুণীকে অপহরণের চেষ্টার বিষয়টি প্রকাশ পেলে উত্তেজিত জনতা তাদের আটক করে রাখে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা প্রাইভেটকারটি জব্দ করা হয়। জব্দকৃত গাড়িটি বর্তমানে থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ