এসআই সাফায়েত হোসেনের অভিযানে আলোচিত রবিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আলোচিত রবিন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাতে নগরীর কেওয়াটখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর দিকনির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম-এর নেতৃত্বে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাফায়েত হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নগরীর কেওয়াটখালী এলাকার বাকৃবি শেষ মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আলোচিত রবিন হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ (পিতা: মো. আকরাম, সাং: কেওয়াটখালী, থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহ)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিকে কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।।




















