Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইসলামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী শফিকুল ইসলামের পরম শ্রদ্ধেয় প্রয়াত পিতা মরহুম আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও মাতা মরহুমা আলহাজ্ব আমেনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান।

বিদ্যালয়ের শিক্ষক আবদুল কুদ্দুছের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ। এছাড়াও বক্তব্য রাখেন, মানবিক টিমের নিয়াজ উদ্দিন, আবু ইউসুফ সাদ্দাম, কাজী মনিরুল ইসলাম, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয় এবং জিয়াদুল হক বাবু। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মনির হোসেন ও শিক্ষিকা ছবি আক্তার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, “শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও প্রতিষ্ঠাতা মহোদয়ের প্রয়াত পিতামাতার আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুনঃ 

পরিশেষে, অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু সালেহ মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত এবং বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ইসলামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬