Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২২ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে আধুনিক ফল চাষ ও কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাঈমুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান বলেন, “পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফল চাষের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানাতে এবং ফল চাষে উদ্বুদ্ধ করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলা উপলক্ষে চত্বরে স্থাপিত বিভিন্ন ফল ও প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। এরপর স্থানীয় ফল চাষি ও কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের উন্নত জাতের ফল চাষ পদ্ধতি, রোগবালাই দমন এবং ফলচাষে উদ্বুদ্ধকরণমূলক বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

আপডেটের সময়: ০৮:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২২ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে আধুনিক ফল চাষ ও কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাঈমুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ :

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান বলেন, “পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফল চাষের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানাতে এবং ফল চাষে উদ্বুদ্ধ করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলা উপলক্ষে চত্বরে স্থাপিত বিভিন্ন ফল ও প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। এরপর স্থানীয় ফল চাষি ও কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের উন্নত জাতের ফল চাষ পদ্ধতি, রোগবালাই দমন এবং ফলচাষে উদ্বুদ্ধকরণমূলক বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ