Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

কালিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিজেদের নির্বাচিত এলাকায় সকলের ঐক্য বজায় থাকলে কোনো সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ থাকবে না।তিনি আরও বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের ত্যাগের ফলেই বাঙালি জাতি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি অর্জন করেছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনে বাংলা ভাষার সঠিক চর্চা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।

আরও পড়ুনঃ  আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন!

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম (বাবু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. আহমদ আলী এবং উপজেলা পল্লী সমাজ উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা কনক চন্দ্র অধিকারী গীতা পাঠ করেন।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল
জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

কালিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেটের সময়: ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিজেদের নির্বাচিত এলাকায় সকলের ঐক্য বজায় থাকলে কোনো সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ থাকবে না।তিনি আরও বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের ত্যাগের ফলেই বাঙালি জাতি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি অর্জন করেছে।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনে বাংলা ভাষার সঠিক চর্চা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম (বাবু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. আহমদ আলী এবং উপজেলা পল্লী সমাজ উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা কনক চন্দ্র অধিকারী গীতা পাঠ করেন।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি