Dhaka ১০:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত জীবনে কিছুটা আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যে নৌ-ভ্রমণের আয়োজনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান আতিক।

আরও পড়ুনঃ  বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

মতবিনিময় সভায় সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পেশাগত ব্যস্ততার বাইরে সবাইকে নিয়ে একটি আনন্দঘন ও প্রাণবন্ত সময় কাটানোর বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের মধ্যে আন্তরিকতা,পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ থাকলে সাংবাদিক সমাজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইশারাত আলী, ফজলুর রহমান, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়,

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

আগামী ৩ অক্টোবর বিকেল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাবসংলগ্ন কাকশিয়ালী নদীর তীর থেকে সাংবাদিকদের নৌ-ভ্রমণ শুরু হবে। এ নৌ-ভ্রমণের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে এবং কর্মব্যস্ততার মাঝে সবাই কিছুটা আনন্দ ও স্বস্তির সময় কাটানোর সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে "বিভ্রান্তি" বাদীর সংবাদ সম্মেলন

আয়োজকরা জানান, নৌ-ভ্রমণটি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলবে।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা

আপডেটের সময়: ০৮:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত জীবনে কিছুটা আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যে নৌ-ভ্রমণের আয়োজনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান আতিক।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

মতবিনিময় সভায় সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পেশাগত ব্যস্ততার বাইরে সবাইকে নিয়ে একটি আনন্দঘন ও প্রাণবন্ত সময় কাটানোর বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের মধ্যে আন্তরিকতা,পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ থাকলে সাংবাদিক সমাজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইশারাত আলী, ফজলুর রহমান, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়,

আরও পড়ুনঃ  শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান