Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

কুখ্যাত ডাকাত আটক স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আতঙ্কের কারণ হিসেবে পরিচিত এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। এতে করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১ এপ্রিল) ভোরবেলা উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের একটি এলাকায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তি মোহাম্মদ ফরিদুল ইসলাম (৩৮)। তিনি দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে। তার চলাফেরা ও গতিবিধি নিয়ে আগে থেকেই স্থানীয়দের মধ্যে সন্দেহ ছিল। এরই ধারাবাহিকতায় ভোরবেলায় এলাকাবাসী তাকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে আটক করেন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। পরে বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

পুলিশ জানায়, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানাসহ মোট ৪টি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন মাদকবিরোধী মানববন্ধন প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি

আটকের পর তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, তার গ্রেপ্তারের ফলে দীর্ঘদিনের ভীতি ও নিরাপত্তাহীনতা অনেকটাই কমে গেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

কুখ্যাত ডাকাত আটক স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে

আপডেটের সময়: ১০:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আতঙ্কের কারণ হিসেবে পরিচিত এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। এতে করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১ এপ্রিল) ভোরবেলা উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের একটি এলাকায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তি মোহাম্মদ ফরিদুল ইসলাম (৩৮)। তিনি দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে। তার চলাফেরা ও গতিবিধি নিয়ে আগে থেকেই স্থানীয়দের মধ্যে সন্দেহ ছিল। এরই ধারাবাহিকতায় ভোরবেলায় এলাকাবাসী তাকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে আটক করেন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। পরে বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু