Dhaka ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি। ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

কুড়িগ্রাম রাজারহাটে ১৩১ মন্দিরে নির্বিঘ্ন পূজার প্রতিশ্রুতি নিরাপত্তায় সমন্বয়ে জোর

কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজা মন্দিরে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, সড়ক যোগাযোগ ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম।

সভায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুজন কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

সভায় উপজেলার ১৩১টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে।

এই পূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয় এটি দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বড় উদাহরণ। তাই পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মন্দিরে শৃঙ্খলা বজায় রাখা, সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং গুজব এড়িয়ে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সভায় প্রতিটি মন্দিরের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিক সমন্বয় রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, “এবার ১৩১টি পূজা মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” তিনি ধর্মীয় উৎসবকে ঘিরে রাজারহাটের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।
জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কুড়িগ্রাম রাজারহাটে ১৩১ মন্দিরে নির্বিঘ্ন পূজার প্রতিশ্রুতি নিরাপত্তায় সমন্বয়ে জোর

আপডেটের সময়: ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম রাজারহাটে ১৩১ মন্দিরে নির্বিঘ্ন পূজার প্রতিশ্রুতি নিরাপত্তায় সমন্বয়ে জোর

কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজা মন্দিরে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, সড়ক যোগাযোগ ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম।

সভায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুজন কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

সভায় উপজেলার ১৩১টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে।

এই পূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয় এটি দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বড় উদাহরণ। তাই পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মন্দিরে শৃঙ্খলা বজায় রাখা, সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং গুজব এড়িয়ে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সভায় প্রতিটি মন্দিরের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিক সমন্বয় রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, “এবার ১৩১টি পূজা মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” তিনি ধর্মীয় উৎসবকে ঘিরে রাজারহাটের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা