Dhaka ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

কুশুলিয়া পুলিনবাবুর হাটখোলায় নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি

কুশুলিয়া পুলিনবাবুর হাটখোলায় নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পুলিন বাবুর হাটখোলায় জ্বালানি তেলের চলমান সংকটের মধ্যেও টানা দ্বিতীয় দিনের মতো সুশৃঙ্খল পরিবেশে ডিজেল বিক্রি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম মজুদ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।

এর আগে সোমবার (২০ এপ্রিল) প্রথম দিনে কৃষকদের মাঝে মাথাপিছু ৫ লিটার করে ডিজেল সরবরাহ করা হয়। একই নিয়ম অনুসরণ করে মঙ্গলবারও প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ ৫ লিটার করে ডিজেল দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

স্থানীয়ভাবে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অনুমোদিত ডিলার কাজী রওনাকুল ইসলামের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি সংকটে কৃষক, পরিবহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোগান্তি লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ডিজেল সংগ্রহ করতে আসা কৃষক ও সাধারণ মানুষ নির্ধারিত নিয়ম মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহ করেন। ফলে পুরো এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করে এবং জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

তেল বিতরণ কার্যক্রমে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী গাজী, কুশুলিয়া পুলিনবাবুর বাজার বণিক সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক কাজী শামীমসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

আয়োজকরা জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেই সুপরিকল্পিত ব্যবস্থা নেওয়া হয়। ক্রেতাদের নিয়ন্ত্রিতভাবে লাইনে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে ডিজেল সরবরাহ করায় পুরো কার্যক্রম জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।

স্থানীয়দের মতে, এ ধরনের নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল উদ্যোগ অব্যাহত থাকলে জ্বালানি সংকট মোকাবিলায় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি কৃষি ও পরিবহন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

কুশুলিয়া পুলিনবাবুর হাটখোলায় নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি

আপডেটের সময়: ০৭:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কুশুলিয়া পুলিনবাবুর হাটখোলায় নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পুলিন বাবুর হাটখোলায় জ্বালানি তেলের চলমান সংকটের মধ্যেও টানা দ্বিতীয় দিনের মতো সুশৃঙ্খল পরিবেশে ডিজেল বিক্রি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম মজুদ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।

এর আগে সোমবার (২০ এপ্রিল) প্রথম দিনে কৃষকদের মাঝে মাথাপিছু ৫ লিটার করে ডিজেল সরবরাহ করা হয়। একই নিয়ম অনুসরণ করে মঙ্গলবারও প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ ৫ লিটার করে ডিজেল দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

স্থানীয়ভাবে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অনুমোদিত ডিলার কাজী রওনাকুল ইসলামের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি সংকটে কৃষক, পরিবহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোগান্তি লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ডিজেল সংগ্রহ করতে আসা কৃষক ও সাধারণ মানুষ নির্ধারিত নিয়ম মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহ করেন। ফলে পুরো এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করে এবং জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

তেল বিতরণ কার্যক্রমে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী গাজী, কুশুলিয়া পুলিনবাবুর বাজার বণিক সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক কাজী শামীমসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'