Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

খুলনায় বিপুল অস্ত্রসহ সাতক্ষীরার নারী আটক

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরার এক নারীকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত নারীর নাম সুরাইয়া পারভীন সুমি।
তিনি সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানার নিজ খামার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুমি নামের ওই নারীকে আটক করা হয়। অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর সদস্যরাও অংশ নেন।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

তল্লাশির সময় তার শরীর ও বহন করা ব্যাগ থেকে ৫টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

গ্রেফতারের পর সুরাইয়া পারভীন সুমিকে লবণচরা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান।

পুলিশের প্রাথমিক ধারণা, এসব অস্ত্র কোনো সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পাচার বা সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে অস্ত্রগুলোর উৎস কোথায়, কার কাছে সরবরাহ করা হচ্ছিল এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

এ ঘটনায় খুলনা ও সাতক্ষীরাসহ সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আরো পড়ুন

খুলনায় বিপুল অস্ত্রসহ সাতক্ষীরার নারী আটক

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

খুলনায় বিপুল অস্ত্রসহ সাতক্ষীরার নারী আটক

আপডেটের সময়: ০৪:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

খুলনায় বিপুল অস্ত্রসহ সাতক্ষীরার নারী আটক

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরার এক নারীকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত নারীর নাম সুরাইয়া পারভীন সুমি।
তিনি সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানার নিজ খামার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুমি নামের ওই নারীকে আটক করা হয়। অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর সদস্যরাও অংশ নেন।

আরও পড়ুনঃ  নওগাঁয় যুবক অপহরণ, নির্যাতন; ফাঁকা চেকে সই, স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ

তল্লাশির সময় তার শরীর ও বহন করা ব্যাগ থেকে ৫টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

গ্রেফতারের পর সুরাইয়া পারভীন সুমিকে লবণচরা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান।

পুলিশের প্রাথমিক ধারণা, এসব অস্ত্র কোনো সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পাচার বা সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে অস্ত্রগুলোর উৎস কোথায়, কার কাছে সরবরাহ করা হচ্ছিল এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন