Dhaka ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি। ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

যশোরের ঝিকরগাছা থানায় নিজ বাড়িতে চুরির অভিযোগ দায়েরের পর প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি করেছেন আয়েশা বেগম (৩০) নামে এক নারী। এ ঘটনায় তিনি ও তাঁর দুই শিশুসন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। আয়েশা পানিসারা ইউনিয়নের মোহিনীকাটি গ্রামের প্রবাসী রিপনের স্ত্রী। স্বামী প্রবাসে থাকায় দুই সন্তানকে নিয়ে তিনি বাড়িতে একাই বসবাস করেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনাচক্রে ঘুম ভেঙে যাওয়ায় তিনি তার ছেলের ঘরে আলো জ্বলতে দেখে সেটি বন্ধ করার উদ্দেশ্যে রুম থেকে বের হন এবং দেয়ালে থাকা ছিদ্র দিয়ে প্রতিবেশী শাহাজানের ছেলে মিলন (৩৫) ও অজ্ঞাত আরও ২/৩ জনকে ঘরের মধ্যে দেখতে পান। ভয়ে ও আতংকে তিনি হতবিহ্বল হয়ে পড়েন। পরে নিজের অবস্থা স্বাভাবিক হলে তিনি দেখতে পান ঘরের জানালা ভাঙা, জিনিসপত্র সব এলোমেলো করা। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও তিনটি স্বর্ণের চেইন চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় মিলনের নাম উল্লেখ পূর্বক ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে তিনি ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, এরপর থেকেই মামলার এক নম্বর বিবাদী মিলন তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি আরও দাবি করেন, মিলন নেশাগ্রস্ত এবং এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। এই পরিস্থিতিতে দুই সন্তানকে নিয়ে নিজের বাড়িতে চরম আতংক ও হতাশার মধ্যে বসবাসকারী আয়েশা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিবাদী মিলন বলেন, আমি সারারাত নেটে ছিলাম। ঘরেই ছিলাম। এই ঘটনায় আমি জড়িত নই। হুমকির বিষয়ে তিনি বলেন, তারা আমার নামে অভিযোগ করেছে তাই রাগান্বিত হয়ে গালিগালাজ করে এসব বলেছি।। আগে চুরি এবং নেশাদ্রব্য গ্রহনের কথা স্বীকার করে তিনি বলেন, আগে চুরি করলেও বর্তমানে করিনা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই ফেরদৌস জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। খবর পেয়ে আমরা মিলনের বাড়িতে তল্লাশি চালিয়ে মামলায় উল্লেখিত কোনো মালামাল পায়নি। অধিকতর তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

আরও পড়ুনঃ  জাতীয় সড়ক নিরাপত্তা দিবসে যশোরে বিআরটিএর সচেতনতামূলক কার্যক্রম
জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

আপডেটের সময়: ০৭:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

যশোরের ঝিকরগাছা থানায় নিজ বাড়িতে চুরির অভিযোগ দায়েরের পর প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি করেছেন আয়েশা বেগম (৩০) নামে এক নারী। এ ঘটনায় তিনি ও তাঁর দুই শিশুসন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। আয়েশা পানিসারা ইউনিয়নের মোহিনীকাটি গ্রামের প্রবাসী রিপনের স্ত্রী। স্বামী প্রবাসে থাকায় দুই সন্তানকে নিয়ে তিনি বাড়িতে একাই বসবাস করেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনাচক্রে ঘুম ভেঙে যাওয়ায় তিনি তার ছেলের ঘরে আলো জ্বলতে দেখে সেটি বন্ধ করার উদ্দেশ্যে রুম থেকে বের হন এবং দেয়ালে থাকা ছিদ্র দিয়ে প্রতিবেশী শাহাজানের ছেলে মিলন (৩৫) ও অজ্ঞাত আরও ২/৩ জনকে ঘরের মধ্যে দেখতে পান। ভয়ে ও আতংকে তিনি হতবিহ্বল হয়ে পড়েন। পরে নিজের অবস্থা স্বাভাবিক হলে তিনি দেখতে পান ঘরের জানালা ভাঙা, জিনিসপত্র সব এলোমেলো করা। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও তিনটি স্বর্ণের চেইন চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় মিলনের নাম উল্লেখ পূর্বক ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে তিনি ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, এরপর থেকেই মামলার এক নম্বর বিবাদী মিলন তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি আরও দাবি করেন, মিলন নেশাগ্রস্ত এবং এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। এই পরিস্থিতিতে দুই সন্তানকে নিয়ে নিজের বাড়িতে চরম আতংক ও হতাশার মধ্যে বসবাসকারী আয়েশা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  মরহুম মোস্তফা কামালের স্মরণে শার্শায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

বিবাদী মিলন বলেন, আমি সারারাত নেটে ছিলাম। ঘরেই ছিলাম। এই ঘটনায় আমি জড়িত নই। হুমকির বিষয়ে তিনি বলেন, তারা আমার নামে অভিযোগ করেছে তাই রাগান্বিত হয়ে গালিগালাজ করে এসব বলেছি।। আগে চুরি এবং নেশাদ্রব্য গ্রহনের কথা স্বীকার করে তিনি বলেন, আগে চুরি করলেও বর্তমানে করিনা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই ফেরদৌস জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। খবর পেয়ে আমরা মিলনের বাড়িতে তল্লাশি চালিয়ে মামলায় উল্লেখিত কোনো মালামাল পায়নি। অধিকতর তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে