Dhaka ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

ঝিকরগাছার পল্লীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামে মোছাঃ সাফিয়া খাতুন রিমু (২০) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সাফিয়া খাতুন রিমু ওই গ্রামের শহিদুল ইসলামের পুত্র রিয়াদের স্ত্রী।

আরও পড়ুনঃ  জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি

ঘটনার বিবরণে জানা যায়, দুপুরে রিমুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার পর তা উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে ঘিরে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নিহতের স্বজনরা এই মৃত্যুকে স্বাভাবিক নয় বলে দাবি করছেন। তারা ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

এদিকে, সাফিয়া খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় আহত এক নারীকে চিকিৎসার জন্য স্থানীয় ‘একতা মেডিকেল সার্ভিস’-এ ভর্তি করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রাখতে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং রাত হয়ে যাওয়ায় মৃতদেহটি বাঁকড়া পুলিশ ক্যাম্পে রাখা হয়।

আজ সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

ঝিকরগাছার পল্লীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

আপডেটের সময়: ০৩:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

ঝিকরগাছার পল্লীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামে মোছাঃ সাফিয়া খাতুন রিমু (২০) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সাফিয়া খাতুন রিমু ওই গ্রামের শহিদুল ইসলামের পুত্র রিয়াদের স্ত্রী।

আরও পড়ুনঃ  জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি

ঘটনার বিবরণে জানা যায়, দুপুরে রিমুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার পর তা উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে ঘিরে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নিহতের স্বজনরা এই মৃত্যুকে স্বাভাবিক নয় বলে দাবি করছেন। তারা ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

এদিকে, সাফিয়া খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় আহত এক নারীকে চিকিৎসার জন্য স্থানীয় ‘একতা মেডিকেল সার্ভিস’-এ ভর্তি করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রাখতে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন