Dhaka ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

দালালের খপ্পরে নিঃস্ব হয়ে রামগঞ্জের মনু মাস্টারের করুণ মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবু ছায়েদ মনু মাষ্টার নামের এক শিক্ষক দালালের প্রতারণার স্বীকার হয়ে করুণ মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, আবু ছায়েদ মনু মাষ্টার রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন। প্রায় ১০ বছর শিক্ষকতা করার পর রাজনৈতিক অস্থিরতার কারণে চাকরি হারান তিনি। এরপর পরিবার চালাতে চরম আর্থিক সংকটে পড়েন।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

পরিস্থিতির চাপে পড়ে জীবিকার তাগিদে প্রায় ৮ মাস আগে তিনি সৌদি আরবে যান। স্থানীয় সূত্রে জানা যায়, দরবেশপুর এলাকার মামুন নামের এক প্রতারক দালাল তাকে বিদেশে চাকরির প্রলোভন দেখান। বিদেশ যাওয়ার জন্য তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সব টাকা ওই দালাল মামুনের হাতে তুলে দেন মনু মাষ্টার।

কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি, আকামা, না দিয়ে দীর্ঘদিন তাকে অবহেলা ও অপমানের মধ্যে রাখা হয়। মাসের পর মাস চাকরি না পেয়ে এবং দালালের প্রতারণায় দিশেহারা হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

অবশেষে কোনো উপায় না পেয়ে কোরবানির ঈদের দুই দিন আগে দেশে ফিরে আসেন মনু মাষ্টার। কিন্তু দেশে ফিরে ঋণের চাপ, মানসিক দুশ্চিন্তা ও হতাশা তাকে আরও হতাশ করে ফেলে, অবশেষে শুক্রবার (৫ জুন) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

মনু মাষ্টার রামগঞ্জের জগতপুর এলাকার মসজিদ বাড়ির (মোহাব্বত আলী মাষ্টার বাড়ি) বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এলাকাবাসী এ ঘটনাকে মানবপাচার ও প্রতারণার নির্মম স্বীকার উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

দালালের খপ্পরে নিঃস্ব হয়ে রামগঞ্জের মনু মাস্টারের করুণ মৃত্যু

আপডেটের সময়: ০৩:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

দালালের খপ্পরে নিঃস্ব হয়ে রামগঞ্জের মনু মাস্টারের করুণ মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবু ছায়েদ মনু মাষ্টার নামের এক শিক্ষক দালালের প্রতারণার স্বীকার হয়ে করুণ মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, আবু ছায়েদ মনু মাষ্টার রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন। প্রায় ১০ বছর শিক্ষকতা করার পর রাজনৈতিক অস্থিরতার কারণে চাকরি হারান তিনি। এরপর পরিবার চালাতে চরম আর্থিক সংকটে পড়েন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

পরিস্থিতির চাপে পড়ে জীবিকার তাগিদে প্রায় ৮ মাস আগে তিনি সৌদি আরবে যান। স্থানীয় সূত্রে জানা যায়, দরবেশপুর এলাকার মামুন নামের এক প্রতারক দালাল তাকে বিদেশে চাকরির প্রলোভন দেখান। বিদেশ যাওয়ার জন্য তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সব টাকা ওই দালাল মামুনের হাতে তুলে দেন মনু মাষ্টার।

কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি, আকামা, না দিয়ে দীর্ঘদিন তাকে অবহেলা ও অপমানের মধ্যে রাখা হয়। মাসের পর মাস চাকরি না পেয়ে এবং দালালের প্রতারণায় দিশেহারা হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ