Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

দিনাজপুর চিরিরবন্দর বাসের চাপায় নি*হ*ত ১ আহত ৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একটি তাজা প্রাণ। মোল্লা এন্ড গোল্ডেন হোপ স্কুলের এক শিক্ষার্থী যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে। একই ঘটনায় আরও ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে স্কুলে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বাজার এলাকায় শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। মুহূর্তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আমতলী বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি—দোষী বাসচালকের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওই এলাকায় স্পিড ব্রেকার ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের মতে, প্রশাসনের নজরদারি ও কঠোর ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অবরোধের কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

আরো পড়ুন

এ দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একটি সম্ভাবনাময় জীবনের অকালে ঝরে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের অপূরণীয় ক্ষতি। এলাকাবাসী ও সচেতন মহল বলছেন—আর নয় অবহেলা, এখনই সময় নিরাপদ সড়ক নিশ্চিত করার।

ই-পেপার

দিনাজপুর চিরিরবন্দর বাসের চাপায় নি*হ*ত ১ আহত ৫

ফেজবুক 

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

দিনাজপুর চিরিরবন্দর বাসের চাপায় নি*হ*ত ১ আহত ৫

আপডেটের সময়: ০২:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

দিনাজপুর চিরিরবন্দর বাসের চাপায় নি*হ*ত ১ আহত ৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একটি তাজা প্রাণ। মোল্লা এন্ড গোল্ডেন হোপ স্কুলের এক শিক্ষার্থী যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে। একই ঘটনায় আরও ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে স্কুলে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বাজার এলাকায় শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। মুহূর্তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আমতলী বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি—দোষী বাসচালকের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওই এলাকায় স্পিড ব্রেকার ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের মতে, প্রশাসনের নজরদারি ও কঠোর ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অবরোধের কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু