Dhaka ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

নির্বাচিত সালমান ওমর রুবেল, কৃতজ্ঞতা জানালেন জনগণকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীক নিয়ে বিপুল সমর্থনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার জনগণের ভালোবাসা ও সমর্থনেই এই বিজয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুনঃ  আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা :

নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত এমপি সালমান ওমর রুবেল বলেন, “হালুয়াঘাট-ধোবাউড়াবাসীর নিঃস্বার্থ ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি আজীবন কাজ করে যাব। এই বিজয় আমার একার নয়, এটি এলাকার সাধারণ মানুষের বিজয়।”
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিখাতে সহায়তা প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

নির্বাচনের ফল প্রকাশের পর হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন স্থানে তার সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসব লক্ষ্য করা গেছে। মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সক্রিয় সামাজিক কর্মকাণ্ডই সালমান ওমর রুবেলের এই বিজয়ের অন্যতম কারণ।

নবনির্বাচিত এমপি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

নির্বাচিত সালমান ওমর রুবেল, কৃতজ্ঞতা জানালেন জনগণকে

আপডেটের সময়: ০৭:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীক নিয়ে বিপুল সমর্থনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার জনগণের ভালোবাসা ও সমর্থনেই এই বিজয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত এমপি সালমান ওমর রুবেল বলেন, “হালুয়াঘাট-ধোবাউড়াবাসীর নিঃস্বার্থ ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি আজীবন কাজ করে যাব। এই বিজয় আমার একার নয়, এটি এলাকার সাধারণ মানুষের বিজয়।”
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিখাতে সহায়তা প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

নির্বাচনের ফল প্রকাশের পর হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন স্থানে তার সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসব লক্ষ্য করা গেছে। মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়