Dhaka ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিরলে বাসচাপায় এক বছরের শিশুর মৃত্যু। দিনাজপুরে তদন্ত সক্ষমতা বৃদ্ধি কোর্সের উদ্বোধন। চরপাড়া মোড়ে স্মার্ট এলইডি লাইট উদ্বোধন, “জামিয়া স্কয়ার” নামকরণের ঘোষণা বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে- সাতক্ষীরার ডিসি আফরোজা আখতার দুষ্কৃতীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী এখন পুলিশি হেফাজতে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে এটিএন নিউজ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন, অনুপস্থিত ১৩ কুশুলিয়া পুলিনবাবুর হাটখোলায় নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

নির্বাচন কমিশন আদালতের আদেশ মোতাবেক পাঁচ প্রার্থীর মনোনয়ন গ্রহণ ও বাছাই করেছে এবং ৯ প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দের অনুমতি দিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একাধিক চিঠি থেকে জানা যায়, বর্তমানে আদালত থেকে প্রার্থী সংক্রান্ত ৩৪টি আদেশ এসেছে, যার মধ্যে ১৪টির বিষয়ে ইসি ইতোমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাকি আদেশের কাজ এখনও চলমান রয়েছে, যা প্রার্থী সংখ্যা আরও বাড়াতে পারে। এই আদেশগুলো কার্যকর করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হামের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু মেডিকেলে উত্তেজনা

মনোনয়ন গ্রহণ ও বাছাইয়ের জন্য যে পাঁচ প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: ফরিদপুর-৪ আসনের সারোয়ার মিয়া, রংপুর-৫ আসনের মো. মাহবুবর রহমান, ঢাকা-১৫ আসনের মো. নিলভ পারভেজ, জামালপুর-১ আসনের মো. রফিকুল ইসলাম,ঢাকা-১০ আসনের আব্দুল্লা আল হোসেন।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

অন্যদিকে, প্রতীক বরাদ্দের অনুমতি পাওয়া ৯ প্রার্থী হলেন, নরসিংদী-৪ আসনের কাজী শরিফুল ইসলাম, গোপালগঞ্জ-২ আসনের রনী মোল্লা, পাবনা-৩ আসনের মো. হাসানুল ইসলাম, নড়াইল-১ আসনের গাজী মাহাবুয়াউর রহমান, চট্টগ্রাম-১১ আসনের মুহাম্মাদ নেজামউদ্দিন,যশোর-৫ আসনের মো. কামরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের এস এম আব্দুল মান্নান, সিরাজগঞ্জ-৫ আসনের মো. হুমায়ুন কবির,সিরাজগঞ্জ-২ আসনের মো. সোহেল রানা।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করবে।

জনপ্রিয় পোস্ট

বিরলে বাসচাপায় এক বছরের শিশুর মৃত্যু।

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

আপডেটের সময়: ০২:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

নির্বাচন কমিশন আদালতের আদেশ মোতাবেক পাঁচ প্রার্থীর মনোনয়ন গ্রহণ ও বাছাই করেছে এবং ৯ প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দের অনুমতি দিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একাধিক চিঠি থেকে জানা যায়, বর্তমানে আদালত থেকে প্রার্থী সংক্রান্ত ৩৪টি আদেশ এসেছে, যার মধ্যে ১৪টির বিষয়ে ইসি ইতোমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাকি আদেশের কাজ এখনও চলমান রয়েছে, যা প্রার্থী সংখ্যা আরও বাড়াতে পারে। এই আদেশগুলো কার্যকর করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ভূমি অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনোনয়ন গ্রহণ ও বাছাইয়ের জন্য যে পাঁচ প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: ফরিদপুর-৪ আসনের সারোয়ার মিয়া, রংপুর-৫ আসনের মো. মাহবুবর রহমান, ঢাকা-১৫ আসনের মো. নিলভ পারভেজ, জামালপুর-১ আসনের মো. রফিকুল ইসলাম,ঢাকা-১০ আসনের আব্দুল্লা আল হোসেন।

আরও পড়ুনঃ  রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত