Dhaka ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের খো খো প্রশিক্ষণ কোর্সের সমাপনী জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা সাতক্ষীরায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা নবীননগরে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক মুচলেকা দিয়ে মুক্তি আন্তজার্তিক পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মঞ্চ সংগঠনের সমাবেশ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে ১ শিশুর মর্মান্তিক মৃত্যু। যশোর সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার। চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন, অনুপস্থিত ১৩

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার চারটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো পরিদর্শনে দেখা যায়, প্রতিটি স্থানে ছিল শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ, এবং সার্বিক পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮১ জন উপস্থিত ছিল। এর মধ্যে ৩১৭ জন ছাত্র ও ৩৬৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৯ জন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি'র টহল জোরদার

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (কোড নং-৫৫০) কেন্দ্রে ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩১ জন অংশগ্রহণ করে। এখানে ১৮৫ জন ছাত্র ও ১৪৬ জন ছাত্রী উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ২ জন।

অন্যদিকে, কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৫ জন এবং কালিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ইসলামী ব্যাংক কর্মচারীদের ১ ঘন্টা কর্ম বিরতী ও মানববন্ধন

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত একই শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে শিক্ষক, অভিভাবক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের খো খো প্রশিক্ষণ কোর্সের সমাপনী

কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন, অনুপস্থিত ১৩

আপডেটের সময়: ০৭:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন, অনুপস্থিত ১৩

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার চারটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো পরিদর্শনে দেখা যায়, প্রতিটি স্থানে ছিল শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ, এবং সার্বিক পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ।

সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮১ জন উপস্থিত ছিল। এর মধ্যে ৩১৭ জন ছাত্র ও ৩৬৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৯ জন।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (কোড নং-৫৫০) কেন্দ্রে ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩১ জন অংশগ্রহণ করে। এখানে ১৮৫ জন ছাত্র ও ১৪৬ জন ছাত্রী উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ২ জন।

অন্যদিকে, কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৫ জন এবং কালিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শফি আলম তালুকদারের গণসংযোগ