পাইকগাছা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা বুধবার সকালে উপজেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান,ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান।
বক্তব্য রাখেন চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ সরদার, শেখ খোরশেদুজ্জামান, অধ্যক্ষ আজহার আলী,প্রধান শিক্ষক আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন,পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রকাশ ঘোষ, আছাদুল ইসলাম, জালাল উদ্দিন, মাজহারুল ইসলাম মিথুন। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা।










