প্যান্টের পকেটে মিললো ২৫লক্ষ টাকার স্বর্ণ,আটক-১
যশোরে ২৫ লক্ষ টাকা মু্ল্যের ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরের দিকে যশোর-চৌগাছা মহাসড়কের চুড়ামনকাঠি রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নয়ন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র একটি বিশেষ টহল দল যশোর-চৌগাছা মহাসড়কের চুড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নয়ন নামে একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণেরবার পাওয়া যায়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি,আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।










