Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই দীপু কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১০ নম্বর মোহানপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে পলাতক আসামি শেখ ফরিদের বাড়ির আঙিনায় অভিযান চালায়। এ সময় মো. লাবু শাহ (৩০) ও মো. আমিনুল ইসলাম (২৬) নামে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৩১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৮৫.০৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৯৪ হাজার ৫০০ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ১৭ হাজার টাকা।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

গ্রেফতার লাবু শাহ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আমিনুল ইসলাম একই উপজেলার মুচকুড়ি গ্রামের মো. হাসিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে। তারা হলেন বড় করিমপুর গ্রামের মো. শেখ ফরিদ ও মো. রাজ্জাকুল ইসলাম।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

এদিকে একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশিষ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের আরেকটি অভিযানে উপজেলার চিলকুড়া গ্রাম থেকে মো. জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৪.৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

জাহাঙ্গীর আলম ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, এ ঘটনায় বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

আপডেটের সময়: ১২:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই দীপু কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১০ নম্বর মোহানপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে পলাতক আসামি শেখ ফরিদের বাড়ির আঙিনায় অভিযান চালায়। এ সময় মো. লাবু শাহ (৩০) ও মো. আমিনুল ইসলাম (২৬) নামে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৩১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৮৫.০৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৯৪ হাজার ৫০০ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ১৭ হাজার টাকা।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

গ্রেফতার লাবু শাহ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আমিনুল ইসলাম একই উপজেলার মুচকুড়ি গ্রামের মো. হাসিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে। তারা হলেন বড় করিমপুর গ্রামের মো. শেখ ফরিদ ও মো. রাজ্জাকুল ইসলাম।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

এদিকে একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশিষ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের আরেকটি অভিযানে উপজেলার চিলকুড়া গ্রাম থেকে মো. জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৪.৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ