Dhaka ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

মাইনীমুখ বাজারের প্রবেশপথেই ময়লার রাজত্ব পরিচ্ছন্নতার অভাবে ভোগান্তি

লঞ্চঘাট ও বাজারে প্রবেশের

মাইনীমুখ বাজারের প্রবেশপথেই ময়লার রাজত্ব,পরিচ্ছন্নতার অভাবে ভোগান্তি মাইনীমুখ বাজারের প্রবেশপথেই ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতার অভাবে ভোগান্তি

রাঙামাটির লংগদু উপজেলার ব্যস্ততম মাইনীমুখ লঞ্চঘাট ও বাজারে প্রবেশের প্রধান সড়কের দুই পাশেই জমে উঠেছে ময়লার ভাগাড়। প্রতিদিন হাজার হাজার মানুষ ও ব্যবসায়ীর যাতায়াত থাকা সত্ত্বেও বাজার এলাকায় দেখা যাচ্ছে চরম অস্বচ্ছতা ও অপরিচ্ছন্ন পরিবেশ।

স্থানীয়রা জানান, মাইনীমুখ লঞ্চঘাট লংগদু উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন নৌপথ ও সড়কপথে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসা-যাওয়া করে। কিন্তু বাজারে ঢোকার মূল অভ্যর্থনার রাস্তাতেই স্তূপ করে রাখা হচ্ছে আবর্জনা, যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ এবং পরিবেশ দূষণ।

সরেজমিনে দেখা যায়, লঞ্চঘাটের সড়কের দুপাশে প্লাস্টিক, পচা সবজি,ডাবের খোসা,আনারসের ছাল,মাছের বর্জ্যসহ বিভিন্ন ধরনের ময়লা ফেলে রাখা হয়েছে। অনেক জায়গায় ময়লা জমে ছোট ছোট ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পথচারী ও ব্যবসায়ীদের চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, মাইনীমুখ বাজার লংগদুর একটি বড় বাজার। কিন্তু নিয়মিত ময়লা অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রতিদিনই বাজারে ময়লা জমে থাকে।স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত সময়ের মধ্যে বাজার এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা না হলে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগব্যাধির ঝুঁকিও বাড়তে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো পড়ুন

মাইনীমুখ বাজারের প্রবেশপথেই ময়লার রাজত্ব পরিচ্ছন্নতার অভাবে ভোগান্তি

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

মাইনীমুখ বাজারের প্রবেশপথেই ময়লার রাজত্ব পরিচ্ছন্নতার অভাবে ভোগান্তি

আপডেটের সময়: ১০:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬