যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক
যশোরে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিনসহ সাহাদাত হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর শংকরপুর চোপদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাহাদাত কোতোয়ালি থানার শংকরপুর চোপদার পাড়া গ্রামের সাহাজানের ছেলে।
র্যাব সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল যশোর কোতোয়ালি থানাধীন শংকরপুর চোপদার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করে। আটককৃত ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স বলেন,আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় আটককৃত বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।



















