Dhaka ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

যাত্রী বেশে মোবাইল কোর্টের অভিযান;অভিযোগ প্রমাণে অর্থদণ্ড

পাবনার কাশিনাথপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে যাত্রীবেশে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান করেন বেড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

আজ (২৭ মার্চ), শুক্রবার দুপুরে কাশিনাথপুর মোড় এলাকায় ঈদফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যাত্রীবেশে সিএনজি ভাড়া করতে গেলে একটি সিএনজি ৬০ টাকা, তিনটি সিএনজি ৫০ টাকা এবং একটি সিএনজি ৮০ টাকা ভাড়া দাবি করে।

এসময় ৮০ টাকা দাবি করা সিএনজির ড্রাইভারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ধার্যকৃত মূল্যের অতিরিক্ত আদায়ের জন্যে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাকি সিএনজির ড্রাইভারদের একই আইনে পাঁচশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় ও যাত্রীদের থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত আদায় করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।
অভিযান পরবর্তী সময় সিএনজির ভাড়া স্বাভাবিক আছে মর্মে জানা গেছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

যাত্রী বেশে মোবাইল কোর্টের অভিযান;অভিযোগ প্রমাণে অর্থদণ্ড

আপডেটের সময়: ০৮:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬