Dhaka ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে ডিবি পুলিশের অভিযান: চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার প্রভাবশালীদের বাধা ডিঙিয়ে অপহৃত নাবালিকাকে উদ্ধার করল মণিরামপুর থানা পুলিশ জামায়াতের ৩ নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন রাস্তার জলাবদ্ধতা নিরসনে সচেতন মহলের প্রশংসনীয় উদ্যোগ নিরাপদ দুগ্ধ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত: ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয় উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা কালিগঞ্জে গৃহবধূ নির্যাতন: হাসপাতালে খাদিজা স্বামীর বিরুদ্ধে অভিযোগ মুক্তাগাছার মনতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

রাস্তার জলাবদ্ধতা নিরসনে সচেতন মহলের প্রশংসনীয় উদ্যোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৃষ্টির পানিতে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এসেছে স্থানীয় সচেতন মহল। উপজেলার ৪ নং জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামের তাল তলা (তালের তল) রাস্তার মোড়ে আজ (৪ঠা মে,২০২৬) কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকার মানুষের ভোগান্তি লাঘব করা হয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

স্থানীয়দের উদ্যোগে সেখানে ১০২ ফুট দীর্ঘ পিভিসি পাইপলাইন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতা তৈরি হতো, তা থেকে এখন এলাকাবাসী অনেকটাই স্বস্তি পাচ্ছেন।

আরও পড়ুনঃ  মে দিবসে এনটিআরসিএ নিবন্ধনধারীদের দাবি: বয়সসীমা শিথিল ও বিশেষ প্রজ্ঞাপন চেয়ে আন্দোলন

এই উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা, ইঞ্জিনিয়ার মোঃ মাহিদুল ইসলাম, মোঃ শাহ আলম সাজু মেম্বার এবং মোঃ সাইরুল আকন্দ। পাশাপাশি শ্রম দিয়ে সহযোগিতা করেছেন মোঃ রাজু আকন্দ ও মোঃ তাজরুল ইসলাম।

উদ্যোগটি গ্রহণ করেন মোঃ নুর আলম আকন্দ এবং মোঃ সুলতান আকন্দসহ অনেকে যাদের প্রচেষ্টায় স্থানীয়দের অংশগ্রহণে কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী জানান, এই ধরনের উদ্যোগ শুধু জলাবদ্ধতা নিরসনেই নয়, বরং সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

আরও পড়ুনঃ  জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ

ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে ডিবি পুলিশের অভিযান: চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

রাস্তার জলাবদ্ধতা নিরসনে সচেতন মহলের প্রশংসনীয় উদ্যোগ

আপডেটের সময়: ০৮:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

রাস্তার জলাবদ্ধতা নিরসনে সচেতন মহলের প্রশংসনীয় উদ্যোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৃষ্টির পানিতে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এসেছে স্থানীয় সচেতন মহল। উপজেলার ৪ নং জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামের তাল তলা (তালের তল) রাস্তার মোড়ে আজ (৪ঠা মে,২০২৬) কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকার মানুষের ভোগান্তি লাঘব করা হয়েছে।

আরও পড়ুনঃ  মে দিবসে এনটিআরসিএ নিবন্ধনধারীদের দাবি: বয়সসীমা শিথিল ও বিশেষ প্রজ্ঞাপন চেয়ে আন্দোলন

স্থানীয়দের উদ্যোগে সেখানে ১০২ ফুট দীর্ঘ পিভিসি পাইপলাইন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতা তৈরি হতো, তা থেকে এখন এলাকাবাসী অনেকটাই স্বস্তি পাচ্ছেন।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

এই উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা, ইঞ্জিনিয়ার মোঃ মাহিদুল ইসলাম, মোঃ শাহ আলম সাজু মেম্বার এবং মোঃ সাইরুল আকন্দ। পাশাপাশি শ্রম দিয়ে সহযোগিতা করেছেন মোঃ রাজু আকন্দ ও মোঃ তাজরুল ইসলাম।

উদ্যোগটি গ্রহণ করেন মোঃ নুর আলম আকন্দ এবং মোঃ সুলতান আকন্দসহ অনেকে যাদের প্রচেষ্টায় স্থানীয়দের অংশগ্রহণে কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী জানান, এই ধরনের উদ্যোগ শুধু জলাবদ্ধতা নিরসনেই নয়, বরং সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

আরও পড়ুনঃ  বয়স বাধা নয় ইচ্ছাশক্তিই মূল: রাজারহাটে ক্ষুদে উদ্যোক্তা অরজিত