Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ মোড় দখলদারিত্বে বিপর্যস্ত; উচ্ছেদের দাবি

সাতক্ষীরা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক দিবা-নৈশ কলেজ মোড় বর্তমানে অবৈধ দখল, ভাঙাচোরা স্থাপনা ও যানজটের কারণে চরম ভোগান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করেছেন, রাস্তার ওপর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় থাকা দুটি দোকানঘর জনসাধারণের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

আরও পড়ুনঃ  বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ দেওয়ানগঞ্জ পর্যন্ত সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

অভিযোগ অনুযায়ী, মোড়ে অবস্থিত শান্ত স্টোর স্বত্বাধিকারী হায়দার এবং মদিনা ইউনানী আয়ুর্ব্বেদ চিকিৎসালয় যার মালিক কামরুল, এই দোকানঘর দুটি অবৈধভাবে রাস্তার ওপর নির্মিত ও বর্তমানে অকার্যকর অবস্থায় পড়ে আছে। ফলে সড়কের পরিধি সংকুচিত হয়ে বড় যানবাহন বিশেষ করে ট্রাক ঘোরার সময় প্রায়ই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মোড়ে সাতক্ষীরা দিবা‑নৈশ কলেজ, সাতক্ষীরা ল কলেজ, জনতা ব্যাংক ও একটি মসজিদ থাকায় প্রতিদিনই এখানে ব্যাপক জনসমাগম হয়। বিশেষ করে কলেজে ভর্তি, ক্লাস ও পরীক্ষার সময় শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া পর্যাপ্ত জায়গা না থাকায় ভ্যান ও ইজিবাইক সড়কের ওপর দাঁড়িয়ে থাকায় প্রতিদিন দীর্ঘ যানজট তৈরি হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ

স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করলে সমস্যার ভয়াবহতা সহজেই বোঝা যাবে। এ অবস্থায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জেলা প্রশাসক সাতক্ষীরা ও পৌর প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, জনস্বার্থে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা না হলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ১৬১ প্রাথমিক বিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য

স্থানীয়দের দাবি, মোড়টি যানজটমুক্ত ও নিরাপদ রাখতে অবিলম্বে অবৈধ দোকানঘর ভেঙে সড়ক সম্প্রসারণ করতে হবে, অন্যথায় জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ মোড় দখলদারিত্বে বিপর্যস্ত; উচ্ছেদের দাবি

আপডেটের সময়: ০৯:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

সাতক্ষীরা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক দিবা-নৈশ কলেজ মোড় বর্তমানে অবৈধ দখল, ভাঙাচোরা স্থাপনা ও যানজটের কারণে চরম ভোগান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করেছেন, রাস্তার ওপর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় থাকা দুটি দোকানঘর জনসাধারণের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

আরও পড়ুনঃ  জিডি করতে গিয়ে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, লকআপে নেওয়ার চেষ্টা—অভিযোগ

অভিযোগ অনুযায়ী, মোড়ে অবস্থিত শান্ত স্টোর স্বত্বাধিকারী হায়দার এবং মদিনা ইউনানী আয়ুর্ব্বেদ চিকিৎসালয় যার মালিক কামরুল, এই দোকানঘর দুটি অবৈধভাবে রাস্তার ওপর নির্মিত ও বর্তমানে অকার্যকর অবস্থায় পড়ে আছে। ফলে সড়কের পরিধি সংকুচিত হয়ে বড় যানবাহন বিশেষ করে ট্রাক ঘোরার সময় প্রায়ই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মোড়ে সাতক্ষীরা দিবা‑নৈশ কলেজ, সাতক্ষীরা ল কলেজ, জনতা ব্যাংক ও একটি মসজিদ থাকায় প্রতিদিনই এখানে ব্যাপক জনসমাগম হয়। বিশেষ করে কলেজে ভর্তি, ক্লাস ও পরীক্ষার সময় শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া পর্যাপ্ত জায়গা না থাকায় ভ্যান ও ইজিবাইক সড়কের ওপর দাঁড়িয়ে থাকায় প্রতিদিন দীর্ঘ যানজট তৈরি হয়।

আরও পড়ুনঃ  ধ*র্ষ*ণ মামলায় ৩ নম্বর: আসামি গ্রে*প্তা*র।