Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬১ প্রাথমিক বিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য

রামগঞ্জে ১৬১ প্রাথমিক বিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯২ টি বিদ্যালয়েই প্রধান শিক্ষক পদ শূন্য। ফলে ভারপ্রাপ্তদের ভারে নুয়ে পড়েছে এ উপজেলার শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এই পদগুলো খালি থাকায় সহকারি শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। এতে এক দিকে যেমন প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে অন্যদিকে বিদ্যালয়গুলোতে পাঠ দান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় এ উপজেলায় ১৬১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার মধ্যে ১৮টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে আছে ১৮ জন সহকারি শিক্ষক বাকি ৭৪ টি পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে সহকারি শিক্ষকরা। মোট ৯২ টি প্রাথমিক বিদ্যালয়েরই প্রধান শিক্ষক পদ শুন্য।

আরও পড়ুনঃ  রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি

অবসরজনিত বদলিজনিত ও মামলা সংক্রান্ত কারণে। ২০১৭ সালে ১৮ জন শিক্ষককে চলতি দায়িত্ব প্রদানের পর থেকেই এ উপজেলায় আর কোন ধরনের পদোন্নতি হয়নি। অবসরজনিত, বদলি জনিত মামলা সংক্রান্ত জটিলতার কারণে , পদগুলো শূন্য রয়ে গেছে।

আরও পড়ুনঃ  সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

অভিভাবকরা অভিযোগ করে জানান প্রধান শিক্ষকের পদশূন্য থাকায় এবং সহকারী শিক্ষকরা এর দায়িত্ব পালন করায় একদিকে যেমন প্রশাসনিক দুর্বলতা সৃষ্টি হচ্ছে তেমনি সহকারী শিক্ষকের পদও খালী থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এতে শিক্ষার মান কমে যাচ্ছে। শিক্ষকরা জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রায় দাপ্তরিক ও সরকারি বিভিন্ন কাজে উপজেলায় যাতায়াত করতে হয় ফলে শিক্ষার্থীদের পাঠদানের ব্যাঘাত সৃষ্টি করে। এছাড়া অন্য শিক্ষকরা সমমর্যাদার হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশনা মানতে দ্বিধা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল বাশার বলেন,প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়াও শিক্ষকরা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেক শিক্ষককেই পদোন্নতি ছাড়াই অবসর নিতে হচ্ছে যা শিক্ষকতার জীবনে খুবই দুঃখজনক।

রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেন বলেন, অবসরজনিত, বদলি ও মৃত্যুর কারণে পদ গুলো শূন্য হয়েছে এসব শূন্য পদের তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতি বছরই পাঠাই। তবে মামলার জটিলতার কারণে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

১৬১ প্রাথমিক বিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য

আপডেটের সময়: ০২:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রামগঞ্জে ১৬১ প্রাথমিক বিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯২ টি বিদ্যালয়েই প্রধান শিক্ষক পদ শূন্য। ফলে ভারপ্রাপ্তদের ভারে নুয়ে পড়েছে এ উপজেলার শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এই পদগুলো খালি থাকায় সহকারি শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। এতে এক দিকে যেমন প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে অন্যদিকে বিদ্যালয়গুলোতে পাঠ দান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় এ উপজেলায় ১৬১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার মধ্যে ১৮টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে আছে ১৮ জন সহকারি শিক্ষক বাকি ৭৪ টি পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে সহকারি শিক্ষকরা। মোট ৯২ টি প্রাথমিক বিদ্যালয়েরই প্রধান শিক্ষক পদ শুন্য।

আরও পড়ুনঃ  ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

অবসরজনিত বদলিজনিত ও মামলা সংক্রান্ত কারণে। ২০১৭ সালে ১৮ জন শিক্ষককে চলতি দায়িত্ব প্রদানের পর থেকেই এ উপজেলায় আর কোন ধরনের পদোন্নতি হয়নি। অবসরজনিত, বদলি জনিত মামলা সংক্রান্ত জটিলতার কারণে , পদগুলো শূন্য রয়ে গেছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা