Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

সাতক্ষীরায় ১০ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন পদ্মশাখরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল আটক করে।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

বিজিবি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২৩-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।

এদিকে হিজলদী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার বড়ালি এলাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

অন্যদিকে চান্দুরিয়া বিওপির টহলদল সীমান্ত পিলার ১৭/৭-এস সংলগ্ন এলাকা থেকে কলারোয়া উপজেলার কাদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়াও ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া থানার মুক্তিবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩ লাখ ৫১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

এসব অভিযানে সর্বমোট ১০ লাখ ৩১ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক কাজী আশিকুর রহমান ওএসপি, পিএসসি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের ক্ষতি করছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

সাতক্ষীরায় ১০ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি

আপডেটের সময়: ০৮:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সাতক্ষীরায় ১০ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন পদ্মশাখরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল আটক করে।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

বিজিবি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২৩-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।

এদিকে হিজলদী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার বড়ালি এলাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

অন্যদিকে চান্দুরিয়া বিওপির টহলদল সীমান্ত পিলার ১৭/৭-এস সংলগ্ন এলাকা থেকে কলারোয়া উপজেলার কাদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়াও ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া থানার মুক্তিবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩ লাখ ৫১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  নওগাঁয় যুবক অপহরণ, নির্যাতন; ফাঁকা চেকে সই, স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ