Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১ যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি সদস্যরা। এ সময় প্রায় ২৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা মূল্যের ইয়াবা, ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, ইস্কফ সিরাপ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, চান্দুরিয়া ও ভোমরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। মাদরা বিওপির সদস্যরা রাজপুর এলাকা থেকে ৫ লাখ ৭৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন। এদিকে পদ্মশাখরা বিওপির অভিযানিক দল সাতক্ষীরা সদরের অচিরের বটতলা এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। চান্দুরিয়া বিওপি কাঁদপুর শ্মশানঘাট এলাকা থেকে ১৬ হাজার টাকা মূল্যের ৪০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

অন্যদিকে ভোমরা বিওপির টহল দল মন্দির মোড় এলাকা থেকে ১০ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এ ছাড়া বাঁকাল চেকপোস্টে অভিযান চালিয়ে ভোমরা গ্রামের মো. মনজুর আলম (৪৫) এবং পদ্মশাখরা গ্রামের মো. মোস্তাফিজুর রহমান (৩৩)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৫৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোনসহ ৪ লাখ ১২ হাজার ৪০০ টাকা মূল্যের আলামত উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দ করা সব মাদক ও চোরাচালানি পণ্যের মোট মূল্য ২৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার সময় সেগুলো জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বলেন, এ ধরনের চোরাচালান দেশের দেশীয় শিল্পের ক্ষতি করার পাশাপাশি সরকারকে উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নওগাঁয় যুবক অপহরণ, নির্যাতন; ফাঁকা চেকে সই, স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ
জনপ্রিয় পোস্ট

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেটের সময়: ০৮:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি সদস্যরা। এ সময় প্রায় ২৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা মূল্যের ইয়াবা, ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, ইস্কফ সিরাপ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, চান্দুরিয়া ও ভোমরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। মাদরা বিওপির সদস্যরা রাজপুর এলাকা থেকে ৫ লাখ ৭৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন। এদিকে পদ্মশাখরা বিওপির অভিযানিক দল সাতক্ষীরা সদরের অচিরের বটতলা এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। চান্দুরিয়া বিওপি কাঁদপুর শ্মশানঘাট এলাকা থেকে ১৬ হাজার টাকা মূল্যের ৪০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার