Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেকোরেটর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির কর্মকর্তাদের কালিগঞ্জে আগমন উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের ডেকোরেটর ব্যবসায়ীরা অংশ নেন।

কালিগঞ্জ ডেকোরেটর মালিক সমিতির সভাপতি গোপীরঞ্জন অধিকারীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি হেদায়েতুল ইসলাম।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও আলোচনায় অংশ নেন জেলা সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বুলি, মহিলা সম্পাদিকা তামান্না তাসলিমা, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক শেখ খায়রুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুল জলিল।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ডেকোরেটর ব্যবসা জেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নানা সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে।

এসব সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন থাকলে ডেকোরেটর মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকরভাবে আলোচনা করা সম্ভব হবে। ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

সভায় ডেকোরেটর ব্যবসার বিভিন্ন সমস্যা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনকে শক্তিশালী করা, একে অপরের বিপদে পাশে দাঁড়ানো এবং জেলার বিভিন্ন উপজেলার মালিক সমিতির মধ্যে সমন্বয় বাড়ানোসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

অনুষ্ঠানে সাংবাদিক ইশারাত আলী, আহমেদ উল্লাহ বাচ্চু, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শাহাদাত হোসেন ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

এছাড়া শরিফুল ইসলাম, শ্রী মহাদেব দও, শ্রী সুমন কুমার আশিক, আনারুল ইসলাম, মিখাইল হোসেন, রাকিব হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কালিগঞ্জের পাশাপাশি শ্যামনগর, দেবহাটা, আশাশুনি, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলার ডেকোরেটর ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে জেলার ডেকোরেটর ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সম্মিলিত ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেকোরেটর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির কর্মকর্তাদের কালিগঞ্জে আগমন উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের ডেকোরেটর ব্যবসায়ীরা অংশ নেন।

কালিগঞ্জ ডেকোরেটর মালিক সমিতির সভাপতি গোপীরঞ্জন অধিকারীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি হেদায়েতুল ইসলাম।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও আলোচনায় অংশ নেন জেলা সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বুলি, মহিলা সম্পাদিকা তামান্না তাসলিমা, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক শেখ খায়রুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুল জলিল।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ডেকোরেটর ব্যবসা জেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নানা সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে।

এসব সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন থাকলে ডেকোরেটর মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকরভাবে আলোচনা করা সম্ভব হবে। ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

সভায় ডেকোরেটর ব্যবসার বিভিন্ন সমস্যা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনকে শক্তিশালী করা, একে অপরের বিপদে পাশে দাঁড়ানো এবং জেলার বিভিন্ন উপজেলার মালিক সমিতির মধ্যে সমন্বয় বাড়ানোসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

অনুষ্ঠানে সাংবাদিক ইশারাত আলী, আহমেদ উল্লাহ বাচ্চু, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শাহাদাত হোসেন ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন