Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত গোপালগঞ্জের যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুরে কালিগঞ্জে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১ সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন ৫ লাখ টাকার ক্ষতির দাবি

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার ৮–৯টি বেড়জালে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে জালগুলো সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী শংকর সরকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে দাদাকে বাঁচাতে একই পরিবারে ৩ জনের মৃত্যু

শংকর সরকার ওই গ্রামের মৃত পরিতোষ সরকারের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘেরে মাছ ধরার কাজে ব্যবহৃত ৮–৯টি বেড়জাল বাড়ির বারান্দায় রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা জালগুলোতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সময়ে বাইরে থেকে ঘরের দরজা আটকে দেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় একই গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে শোকর আলীকে অভিযুক্ত করেছেন শংকর সরকার ও তার পরিবারের সদস্যরা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শোকর আলীর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ফিরলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আগুনের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। এতে ঘরের অন্যান্য মালামাল রক্ষা পেলেও বারান্দায় থাকা মাছ ধরার জালগুলো সম্পূর্ণ পুড়ে যায়। শংকর সরকারের দাবি, আগুনে তার প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

ঘটনার পর বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন ৫ লাখ টাকার ক্ষতির দাবি

আপডেটের সময়: ০৯:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন ৫ লাখ টাকার ক্ষতির দাবি

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার ৮–৯টি বেড়জালে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে জালগুলো সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী শংকর সরকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার আশাশুনিতে এক নারীর দুই স্বামী! প্রথম স্বামীর বিরুদ্ধে মামলা

শংকর সরকার ওই গ্রামের মৃত পরিতোষ সরকারের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘেরে মাছ ধরার কাজে ব্যবহৃত ৮–৯টি বেড়জাল বাড়ির বারান্দায় রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা জালগুলোতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সময়ে বাইরে থেকে ঘরের দরজা আটকে দেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় একই গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে শোকর আলীকে অভিযুক্ত করেছেন শংকর সরকার ও তার পরিবারের সদস্যরা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শোকর আলীর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

আগুনের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। এতে ঘরের অন্যান্য মালামাল রক্ষা পেলেও বারান্দায় থাকা মাছ ধরার জালগুলো সম্পূর্ণ পুড়ে যায়। শংকর সরকারের দাবি, আগুনে তার প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-