Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল!

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, উস্কানি মূলক কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কালিগঞ্জ উপজেলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা জনগণের জানমাল ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন।

এ সময় আরও বক্তব্য দেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি.এম. আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদৎ আজম, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক জি.এম. মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের জাকির হোসেন, গাজী নাসিম, আবু হুসাইন সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন। এ সময় তারা দলীয় ও সাংগঠনিক বিভিন্ন স্লোগান দেন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার
জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

আপডেটের সময়: ০৯:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, উস্কানি মূলক কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কালিগঞ্জ উপজেলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা জনগণের জানমাল ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন।

এ সময় আরও বক্তব্য দেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি.এম. আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদৎ আজম, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক জি.এম. মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের জাকির হোসেন, গাজী নাসিম, আবু হুসাইন সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে