Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১০ টার সময়ে পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রূপান্তরের সহযোগিতায় এবং ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে আয়োজিত র‍্যালিটি সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন রূপান্তরের মনিটরিং অফিসার দীপ সাহা ও প্রজেক্ট অফিসার অনুপ রায়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুরে

র‍্যালিটি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সদস্যসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেটের সময়: ০৯:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১০ টার সময়ে পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রূপান্তরের সহযোগিতায় এবং ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে আয়োজিত র‍্যালিটি সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা

রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন রূপান্তরের মনিটরিং অফিসার দীপ সাহা ও প্রজেক্ট অফিসার অনুপ রায়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

র‍্যালিটি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সদস্যসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।

আরও পড়ুনঃ  আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস