Dhaka ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ৭ শতক জমির দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিজেদের রেকর্ডীয় ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি উদ্ধারের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গোলাম রসুল কারিগরের ছেলেরা। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রতিবাদ জানিয়ে এক ব্যক্তির বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগও তুলেছেন তারা।

রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গোলাম রসুল কারিগরের ছেলে আজিবার কারিকর, ফারুক হোসেন কারিকর, সাইফুল ইসলাম কারিকর, আশরাফুল ইসলাম ও আব্দুর রহমান।

লিখিত বক্তব্যে তারা জানান, উপজেলার ফতেপুর মৌজার এসএ খতিয়ান নম্বর ৪৫, বিআরএস খতিয়ান নম্বর ৮০১, এসএ দাগ নম্বর ৩৭৫ এবং হাল দাগ নম্বর ২৮৭-এর অন্তর্ভুক্ত ৭ শতক জমি তারা প্রায় ৩২ বছর ধরে ভোগদখল করে আসছেন। তাদের দাবি, পরবর্তীতে একই গ্রামের মৃত বিহারী রজকের ছেলে গোপাল রজক, মৃত অরুণ রজকের ছেলে জয়দেব রজক, প্রদীপ রজক এবং মানিক রজকের ছেলে অরবিন্দু রজকসহ কয়েকজন ওই জমি জবরদখল করে রাখেন।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে গোলাম রসুল কারিগরের ছেলেরা সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি করা জমির দখল নেন। এরপর বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ সময় আজিবার কারিকরসহ অন্যরা অভিযোগ করেন, সাতক্ষীরা থেকে রঘুনাথ খাঁ নামে এক ব্যক্তি সংবাদ প্রকাশের কথা বলে তাদের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। তাদের দাবি, ওই টাকা দিতে রাজি না হওয়ায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে নেতিবাচক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, ওই ব্যক্তি বিভিন্ন সময়ে কালিগঞ্জে এসে সাম্প্রদায়িক সংঘাতের উসকানি দেওয়ার চেষ্টা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে রঘুনাথ খাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

এদিকে, জমি দখলের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় বাসুদেব রজক ও রিনা রানী রজক পৃথক দুটি অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ :

সংবাদ সম্মেলনে আলী বাহার, ইমান আলী গাজী, আদম আলী, মো. মোক্তার আলী মোড়ল, আশরাফ হোসেন, নজরুল ইসলাম গাজী ও মোশারফ হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৭:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ৭ শতক জমির দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিজেদের রেকর্ডীয় ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি উদ্ধারের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গোলাম রসুল কারিগরের ছেলেরা। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রতিবাদ জানিয়ে এক ব্যক্তির বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগও তুলেছেন তারা।

রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গোলাম রসুল কারিগরের ছেলে আজিবার কারিকর, ফারুক হোসেন কারিকর, সাইফুল ইসলাম কারিকর, আশরাফুল ইসলাম ও আব্দুর রহমান।

লিখিত বক্তব্যে তারা জানান, উপজেলার ফতেপুর মৌজার এসএ খতিয়ান নম্বর ৪৫, বিআরএস খতিয়ান নম্বর ৮০১, এসএ দাগ নম্বর ৩৭৫ এবং হাল দাগ নম্বর ২৮৭-এর অন্তর্ভুক্ত ৭ শতক জমি তারা প্রায় ৩২ বছর ধরে ভোগদখল করে আসছেন। তাদের দাবি, পরবর্তীতে একই গ্রামের মৃত বিহারী রজকের ছেলে গোপাল রজক, মৃত অরুণ রজকের ছেলে জয়দেব রজক, প্রদীপ রজক এবং মানিক রজকের ছেলে অরবিন্দু রজকসহ কয়েকজন ওই জমি জবরদখল করে রাখেন।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে গোলাম রসুল কারিগরের ছেলেরা সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি করা জমির দখল নেন। এরপর বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ সময় আজিবার কারিকরসহ অন্যরা অভিযোগ করেন, সাতক্ষীরা থেকে রঘুনাথ খাঁ নামে এক ব্যক্তি সংবাদ প্রকাশের কথা বলে তাদের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। তাদের দাবি, ওই টাকা দিতে রাজি না হওয়ায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে নেতিবাচক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, ওই ব্যক্তি বিভিন্ন সময়ে কালিগঞ্জে এসে সাম্প্রদায়িক সংঘাতের উসকানি দেওয়ার চেষ্টা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে রঘুনাথ খাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

এদিকে, জমি দখলের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় বাসুদেব রজক ও রিনা রানী রজক পৃথক দুটি অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী