Dhaka ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

দিনাজপুরের কাহারোল উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গাড়িচালক। নিহত আব্দুল বসির (স্থানীয়ভাবে পরিচিত) উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চকপ্রানকৃঞ গ্রামের মজলু ইসলামের ছোট ছেলে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তারগাঁও ইউনিয়নের মুল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বিরলে বাসচাপায় এক বছরের শিশুর মৃত্যু।

জানা যায়, নিজস্ব পাওয়ার টিলারে আলুর ভাড়া নিয়ে ‘রাহবার’ হিমাগারে আনলোড করতে যান তিনি। কিন্তু হিমাগারের সামনে অতিরিক্ত যানজটের কারণে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আনলোডের সিরিয়াল পেতে দেরি হওয়ায় ক্লান্ত হয়ে নিজের গাড়ির নিচেই ঘুমিয়ে পড়েন চালক আব্দুল বসির।

আরও পড়ুনঃ  ট্রাকচাপায় কারিতাস কর্মকর্তার মৃত্যু

এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে দশমাইলের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, হিমাগারের সামনে দীর্ঘ যানজট ও অব্যবস্থাপনার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।

একটি অসতর্ক মুহূর্ত, আর নিভে গেল একটি জীবনের আলো…

জনপ্রিয় পোস্ট

কাহারোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

আপডেটের সময়: ০৭:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গাড়িচালক। নিহত আব্দুল বসির (স্থানীয়ভাবে পরিচিত) উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চকপ্রানকৃঞ গ্রামের মজলু ইসলামের ছোট ছেলে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তারগাঁও ইউনিয়নের মুল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

জানা যায়, নিজস্ব পাওয়ার টিলারে আলুর ভাড়া নিয়ে ‘রাহবার’ হিমাগারে আনলোড করতে যান তিনি। কিন্তু হিমাগারের সামনে অতিরিক্ত যানজটের কারণে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আনলোডের সিরিয়াল পেতে দেরি হওয়ায় ক্লান্ত হয়ে নিজের গাড়ির নিচেই ঘুমিয়ে পড়েন চালক আব্দুল বসির।

আরও পড়ুনঃ  দিনাজপুরে তদন্ত সক্ষমতা বৃদ্ধি কোর্সের উদ্বোধন।

এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে দশমাইলের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি।