Dhaka ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ৩ কোচাশহরে হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হামের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু মেডিকেলে উত্তেজনা ভূমি অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত মব সৃষ্টির মাধ্যমে অধ্যাপিকার বাড়ি দখলের অভিযোগ

কোচাশহরে হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে স্থানীয় হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় কোচাশহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় শিল্পকে সংগঠিত করা, তথ্যভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং শিল্পখাতকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‍্যাবের হাতে আটক

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সৈয়দা ইয়ামিন সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি)। এছাড়াও কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল হক জাহিদ, স্থানীয় হোসিয়ারী শিল্প মালিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

বক্তারা বলেন, কোচাশহরের হোসিয়ারী শিল্প এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি সঠিক ও হালনাগাদ ডাটাবেইজ তৈরি করা গেলে শিল্পের প্রকৃত চিত্র উঠে আসবে, পাশাপাশি সরকারের বিভিন্ন সহায়তা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

আরও পড়ুনঃ  করলা চুরির অভিযোগে নারীকে গাছে বেঁধে নির্যাতন

তারা আরও জানান, কোচাশহর এলাকায় খুব শিগগিরই বিসিক শিল্পনগরী স্থাপনের সম্ভাবনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

সভা শেষে দ্রুত সময়ের মধ্যে ডাটাবেইজ তৈরির কার্যক্রম শুরু করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় পোস্ট

চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

কোচাশহরে হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ১০:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কোচাশহরে হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে স্থানীয় হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় কোচাশহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় শিল্পকে সংগঠিত করা, তথ্যভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং শিল্পখাতকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সৈয়দা ইয়ামিন সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি)। এছাড়াও কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল হক জাহিদ, স্থানীয় হোসিয়ারী শিল্প মালিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বক্তারা বলেন, কোচাশহরের হোসিয়ারী শিল্প এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি সঠিক ও হালনাগাদ ডাটাবেইজ তৈরি করা গেলে শিল্পের প্রকৃত চিত্র উঠে আসবে, পাশাপাশি সরকারের বিভিন্ন সহায়তা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ