Dhaka ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুরের খানসামা উপজেলার বোর্ডেরহাট এলাকায় সুদখোরদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। ৩ জুন ২০২৬ বুধবার রাত ৮টায় বোর্ডেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ সুদের ব্যবসা পরিচালনা করে আসছে। তারা নিরীহ মানুষকে উচ্চ সুদে ঋণ প্রদান করে অগ্রিম ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে থাকে। পরে ঋণের আসল ও সুদের অর্থ পরিশোধ করার পরও, এমনকি অনেক ক্ষেত্রে নেওয়া অর্থের কয়েকগুণ বেশি ফেরত দেওয়ার পরেও ওই চেক ও স্ট্যাম্প ব্যবহার করে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

বক্তারা বলেন, সুদের কারবারিদের নির্যাতন, মামলা-হামলা ও প্রতারণার কারণে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের হয়রানির কারণে সাধারণ মানুষ বিনা অপরাধে জেল-জরিমানার ঝুঁকিতে পড়ছেন বলেও দাবি করা হয়।

আরও পড়ুনঃ  নওগাঁয় যুবক অপহরণ, নির্যাতন; ফাঁকা চেকে সই, স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ

মানববন্ধনে সুদের কারবারিদের অতীত কর্মকাণ্ডেরও সমালোচনা করা হয়। বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই চক্রটি এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছে। এছাড়া চক্রের কিছু সদস্য ছদ্মবেশে থানার কর্মকর্তার পরিচয় দিয়ে গভীর রাতে বিভিন্ন বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করত বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

মানববন্ধন থেকে ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, নিরীহ মানুষকে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুদের ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেটের সময়: ১১:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুরের খানসামা উপজেলার বোর্ডেরহাট এলাকায় সুদখোরদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। ৩ জুন ২০২৬ বুধবার রাত ৮টায় বোর্ডেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ সুদের ব্যবসা পরিচালনা করে আসছে। তারা নিরীহ মানুষকে উচ্চ সুদে ঋণ প্রদান করে অগ্রিম ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে থাকে। পরে ঋণের আসল ও সুদের অর্থ পরিশোধ করার পরও, এমনকি অনেক ক্ষেত্রে নেওয়া অর্থের কয়েকগুণ বেশি ফেরত দেওয়ার পরেও ওই চেক ও স্ট্যাম্প ব্যবহার করে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

বক্তারা বলেন, সুদের কারবারিদের নির্যাতন, মামলা-হামলা ও প্রতারণার কারণে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের হয়রানির কারণে সাধারণ মানুষ বিনা অপরাধে জেল-জরিমানার ঝুঁকিতে পড়ছেন বলেও দাবি করা হয়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

মানববন্ধনে সুদের কারবারিদের অতীত কর্মকাণ্ডেরও সমালোচনা করা হয়। বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই চক্রটি এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছে। এছাড়া চক্রের কিছু সদস্য ছদ্মবেশে থানার কর্মকর্তার পরিচয় দিয়ে গভীর রাতে বিভিন্ন বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করত বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ